ad
ad

Breaking News

Vodafone Idea

Vodafone Idea: ভোডাফোন আইডিয়াকে স্বস্তি! বকেয়া AGR মকুবের আবেদন পুনর্বিবেচনার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, বিষয়টি কেন্দ্রীয় সরকারের পলিসি ডোমেন বা নীতিগত ক্ষেত্রের আওতায় পড়ে

Vodafone Idea: Supreme Court Allows Centre to Review AGR

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (ভিআই)-কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত তাদের বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) মকুবের আবেদন পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রকে অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। আদালতে কেন্দ্র সরকার জানায়, ভোডাফোন আইডিয়া যে উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে, তা তারা খতিয়ে দেখতে ইচ্ছুক। কেন্দ্র আরও জানায়, তারা ভোডাফোন আইডিয়ার ৪৯ শতাংশ স্টেকহোল্ডার এবং প্রায় ২০ কোটি মানুষ সংস্থার পরিষেবার ওপর নির্ভরশীল। এই সমস্ত বিষয় বিবেচনা করে আদালত কেন্দ্রকে গোটা বিষয়টি পুনরায় খতিয়ে দেখার অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, বিষয়টি কেন্দ্রীয় সরকারের পলিসি ডোমেন বা নীতিগত ক্ষেত্রের আওতায় পড়ে (Vodafone Idea)।

আরও পড়ুনঃ আবর্জনা নিয়ে পারিবারিক বিবাদ! বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মাথায় কোপ

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই শেয়ারবাজারে ভোডাফোন আইডিয়ার শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়েছে, যা সংস্থার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এর আগে ভোডাফোন আইডিয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেছিল যে, স্পেকট্রাম ব্যবহারের বকেয়া বাবদ এজিআর-এ বিভ্রান্তি রয়েছে এবং তাদের ৯,৪৫০ কোটি টাকা বকেয়ার তথ্য সঠিক নয় (Vodafone Idea)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

টেলিকম সংস্থাগুলি থেকে সরকার নির্ধারিত লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের জন্য যে অর্থ নেয়, তাই হলো অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর। তবে দীর্ঘকাল ধরে এজিআর কোন ভিত্তিতে নির্ধারিত হবে, তা নিয়ে টেলিকম সংস্থাগুলির সঙ্গে কেন্দ্রের মতপার্থক্য রয়েছে। টেলিকম সংস্থাগুলির দাবি ছিল, এজিআর শুধুমাত্র কোর সার্ভিসের (মূল পরিষেবা) উপর ভিত্তি করে নেওয়া উচিত। কিন্তু কেন্দ্রের দাবি ছিল, এর সঙ্গে টেলিকম সংস্থাগুলির নন-টেলিকম পরিষেবার বিষয়গুলিও যুক্ত হওয়া উচিত (Vodafone Idea)।