চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: তামিলনাড়ুর কারুরে দক্ষিণী অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় কঠোর অবস্থান নিল মাদ্রাজ হাইকোর্ট। শনিবার আদালত জানায়, এই ঘটনায় বিজয় এবং তাঁর দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ -এর নেতারা কোনও অনুশোচনা বা দায়িত্ববোধ প্রদর্শন করেননি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুর্ঘটনার পর বিজয় ও তাঁর দলের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।বিচারপতি সেন্থিলকুমার স্পষ্ট ভাষায় বলেন, ‘ বিজয় ও দলের নেতারা কারুরের ঘটনাস্থল থেকে যেভাবে দ্রুত চলে গিয়েছেন, তাতে বোঝা যায় এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য তাঁদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই।‘ তিনি আরও জানান, স্থানীয় পুলিশ যে ভাবে তদন্ত চালাচ্ছে, তাতেও অসন্তোষ রয়েছে আদালতের। বিচারপতির পর্যবেক্ষণ রাজ্য প্রশাসন এই ঘটনায় টিভিকে নেতাদের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছে (Vijay Karur)।
আরও পড়ুনঃ ইসরায়েল-হামাস সংঘাত: শান্তির আশায় ধোঁয়া, ফের গাজায় হামলা
এদিকে, এখনও পর্যন্ত টিভিকের দু’জন নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে খুন নয়, অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, মাদুরাই বেঞ্চ তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয়।ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মাদ্রাজ হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারকে ওই তদন্তকারী দলকে সমস্তভাবে সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে (Vijay Karur)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
প্রসঙ্গত, কারুরের ওই সভাস্থলে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি অনুমান করেছিল প্রশাসন। কিন্তু বাস্তবে সেখানে ভিড় জমায় ২৭ হাজারেরও বেশি মানুষ। প্রবল গরমে সকাল থেকেই অনেকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, অথচ কোনও রকম ব্যবস্থা করা হয়নি। বিজয় পৌঁছন সন্ধ্যা ৭টা নাগাদ। তাঁর আগমন মুহূর্তে সামনে এগোতে থাকে জনতা, আর তাতেই হুড়োহুড়িতে পদপিষ্ট হন বহু মানুষ। এফআইআরে উল্লেখ রয়েছে, বিজয় আগেই কারুরে পৌঁছলেও অনুষ্ঠানস্থলে পৌঁছতে প্রায় চার ঘণ্টা দেরি করেন তিনি। তার ফলেই ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিপর্যয় ঘটে। বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়াই রোড শো করার অভিযোগও উঠেছে।এর মধ্যে সোমবার সকালে অভিনেতার নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা রাখার হুমকি ফোন আসে। ইস্ট কোস্ট রোড থানার পুলিশ তল্লাশি চালিয়ে কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার না করলেও, ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চেন্নাই জুড়ে।এই মর্মান্তিক দুর্ঘটনার পর বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে তামিলনাড়ু জুড়ে (Vijay Karur)।