ad
ad

Breaking News

Ventilator guidelines

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম প্রকাশ করল কেন্দ্র

নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনো রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে।

ventilator-guidelines-in-private-hospitals-new-rules-for-patient

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহারে নতুন নিয়ম-কানুন চালু হচ্ছে। স্বচ্ছতা, নৈতিকতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এই নির্দেশিকা প্রকাশ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়মের উদ্দেশ্য হলো রোগী ও তাদের পরিবারের কাছে স্বস্তি দেওয়া এবং চিকিৎসা প্রক্রিয়ায় পূর্ণ তথ্য পৌঁছে দেওয়া।

নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনো রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে। পরিবারকে জানাতে হবে কেন রোগীকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে, কতদিন রাখা হতে পারে এবং প্রয়োজন হলে সময়সীমা কতটা বাড়ানো হবে। চিকিৎসককে রোগীর একটি মেডিক্যাল অ্যানালিসিস রিপোর্ট তৈরি করে পরিবারকে দিতে হবে, যাতে সব তথ্য পরিষ্কারভাবে লেখা থাকে। ভেন্টিলেশনে থাকার সময় রোগীর অবস্থা পরিবারের কাছে নিয়মিত জানাতে হবে। ডাক্তার নিজেও প্রয়োজনে পরিবারকে আপডেট দেবেন, যাতে কোনও ধোঁয়াশা বা অসুবিধা না থাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন নির্দেশনা বহু দিনের দাবি ছিল। সাধারণ মানুষের পকেটে অতিরিক্ত চাপ কমানোর পাশাপাশি পরিবারের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি এক ধরনের নিশ্চয়তার সৃষ্টি করতে পারে, যা তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে।