ad
ad

Breaking News

UP CM Yogi Adityanath

UP CM Yogi Adityanath: উত্তরপ্রদেশের সব স্কুলে পড়ুয়াদের গাইতে হবে বন্দে মাতরম্‌: নির্দেশ যোগী আদিত্যনাথের

সোমবার গোরক্ষপুরে একটি 'একতা যাত্রা'র অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন

UP CM Yogi Adityanath Makes ‘Bande Mataram’ Mandatory

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিতর্কের কেন্দ্রে থাকা জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ গেয়ে এবার দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হতে হবে উত্তরপ্রদেশের সমস্ত পড়ুয়াকে। রাজ্যের প্রতিটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ গানটি বাধ্যতামূলক করার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার গোরক্ষপুরে একটি ‘একতা যাত্রা’র অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন (UP CM Yogi Adityanath)।

আরও পড়ুনঃ দলের কথা ভেবে সঞ্জুর জন্য জাড্ডুকেও ছেড়ে দিতে পারেন ধোনি : কাইফ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৭৫ সালে রচিত এই জাতীয় সঙ্গীতটি বর্তমানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথের এই ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে। মুখ্যমন্ত্রী মনে করেন, এই সিদ্ধান্ত রাজ্যের নাগরিকদের মধ্যে ভারতমাতা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগিয়ে তুলবে (UP CM Yogi Adityanath)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

যোগী আদিত্যনাথ তার ভাষণে স্পষ্ট করে দেন, “জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের প্রতি সকলেরই সম্মান থাকা উচিত। আমরা উত্তরপ্রদেশের প্রতিটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে এর গান বাধ্যতামূলক করব।” তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে আগামী দিনে জাতীয় ঐক্যের পথে আসা সমস্ত বাধাকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে তার এই নয়া ফরমান দেশপ্রেমের ভাবধারাকে আরও জোরদার করবে (UP CM Yogi Adityanath)।