চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: উত্তরপ্রদেশ বিধানসভায় বাদল অধিবেশনের মাঝে হঠাৎই উত্তপ্ত পরিস্থিতি। শাসকদল বিজেপির দুই বিধায়ক রাজেশ চৌধুরি (মথুরা) এবং সৌরভ শ্রীবাস্তব (বারাণসী) বুধবার একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতির উপক্রম হয়। পরে দলের অন্য বিধায়কেরা দু’জনকে আলাদা করে পরিস্থিতি সামাল দেন। ঘটনা ঘটে বিধানসভায় ‘ভিশন ২০৪৭’ নিয়ে আলোচনা চলাকালীন। কে আগে বক্তব্য রাখবেন, সেই বিষয় নিয়েই তর্ক বাধে দুই বিধায়কের মধ্যে। অভিযোগ, সৌরভ শ্রীবাস্তব স্পিকারের কাছে বক্তা হিসেবে রাজেশ চৌধুরির নাম প্রস্তাব করেননি। সেই নিয়েই শুরু হয় বচসা, যা ধীরে ধীরে উত্তপ্ত বিতর্কে পরিণত হয়।(Uttar Pradesh)
[আরও পড়ুনঃ AFC Champions League 2: রোনাল্ডো কি আসছেন ভারতে? এএফসি লিগে এফসি গোয়ার প্রতিপক্ষ আল নাসের!]
দলের দুই বিধায়কের প্রকাশ্য এই কাণ্ডে অস্বস্তিতে পড়ে বিজেপি। বিরোধীরা সুযোগ হাতছাড়া করেনি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, ‘বিজেপি এমন নেতাদেরই সামনে আনে যারা দুর্ব্যবহার ও কুকথা বলতে ওস্তাদ।(Uttar Pradesh)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
যদিও পাল্টা জবাব দেন বিজেপি বিধায়ক রাজেশ চৌধুরি। তিনি অখিলেশকে আক্রমণ করে প্রশ্ন তোলেন, ‘ ডিম্পল যাদবকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল, তখন সমাজবাদী পার্টির প্রধান কী করেছিলেন?’ অখিলেশের মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ শানান রাজেশ চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, ‘ যখন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি আপনার স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদবকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন কেন মুখে কুলুপ এঁটেছিলেন?’ প্রকাশ্যে বিজেপি বিধায়কদের এই বচসা শাসকদলের অস্বস্তি বাড়ালেও, বিরোধী ও শাসক শিবিরের নেতাদের পাল্টাপাল্টি মন্তব্যে রাজনৈতিক অঙ্গন কার্যত তেতে উঠেছে।(Uttar Pradesh)