ad
ad

Breaking News

TMC

TMC: এক্সিটপোল পুরোপুরি ‘বিজেপির ভাঁওতা’, বিরোধীদের মনোবল ভাঙার চেষ্টা, দাবি তৃণমূল কংগ্রেসের

বুথফেরত সমীক্ষা নিয়ে ঘনিষ্ঠমহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,এক্সিটপোল পুরোপুরি ‘বিজেপির ভাঁওতা’

Trinamool Congress claims exit polls are 'BJP's sham', attempt to demoralize opposition

গ্রাফিক্স চিত্র

Bangla Jago Desk : শনিবার সন্ধ্যায় দেশজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়।গণনার আগেই এক্সিট পোল জানিয়ে দিয়েছে,কেন্দ্রে বিজেপির সরকার আবার ক্ষমতায় বসতে পারে। এবার মোদি সরকার ৩৫০ পার করবে! বাংলাতেও নাকি ২৩-২৭টি আসন পেতে পারে গেরুয়া শিবির। এই সব দেখেই গর্জে উঠেছে বিরোধী   ‘ইন্ডিয়া’জোট।শনিবার বিকেলেই মল্লিকার্জুন খাড়গে দাবি, করেন বিজেপি আর ক্ষমতায় আসছে না।এবার ইন্ডিয়া জোট ২৯৫টির কাছে আসন পাবে। বুথফেরত সমীক্ষা নিয়ে ঘনিষ্ঠমহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,এক্সিটপোল পুরোপুরি ‘বিজেপির ভাঁওতা’। বিরোধীদের মনোবল ভাঙার চেষ্টা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপির কথামতো  একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা এই ভিত্তিহীন সমীক্ষা প্রকাশ করেছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি।

[ আরও পড়ুন – Arunachal Pradesh: অরুণাচলপ্রদেশে সরকার গড়ার পথে বিজেপি সিকিমে এগিয়ে সিকিম ক্রান্তিকারী মোর্চা ]

তৃণমূল কংগ্রেসের আরও দাবি, এক্সিট পোল যে ভুল, তার সবথেকে বড় প্রমাণ ২০০৪ সালের প্রচার।সেসময় বলা হয়েছিল বাজপেয়ী সরকার ২৭৪-৩০০ আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতায় বসতে চলেছে । সেই পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে ক্ষমতায় আসে মনমোহন সিং সরকার। ক্ষমতা দখল করে কংগ্রেস। ২০২১-এ বাংলার বিধানসভা ভোটেও ভুল প্রমাণিত হয়েছে বুথফেরত সমীক্ষা। এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ ও আরটিআই অ্যাকটিভিস্ট সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,মনে রাখবেন   সংবাদমাধ্যমের এই এক্সিট  পোল প্রথম নয়।

[ আরও পড়ুন –

Odisha: উড়িষ্যায় হিটস্ট্রোকে ৪৮ঘন্টায় ৫৪জনের মৃত্যু,অসুস্থদের চিকিত্সার ব্যবস্থা  নিচ্ছে বিজেডি সরকার

]

২০২১-এর বিধানসভা ভোটেও বুথ ফেরত সমীক্ষা বের হয়। ফাইনাল রেজাল্টে দেখা যায়, তৃণমূল কংগ্রেস পায় ২১৫, বিধানসভা ভোটে  বিজেপি পায়  মাত্র ৭৭টি আসন।  নির্বাচনের ফল শুধু সাধারণ মানুষই নির্ধারণ করেন, কোনও বিজেপি বন্ধু মিডিয়া ফলাফল নির্ধারণ করতে পারে না ।তাই বিজেপি যতই এই এক্সিট পোলকে সামনে রেখে আনন্দিত হোক,আসলে জনাদেশে তার প্রতিফলন হবে না বলে দাবি তৃণমূল কংগ্রেসের মতোই মনে করছে ইন্ডিয়া জোটের শরিকরাও।কংগ্রেস সহ অবিজেপি দলগুলো কাউন্টিংয়ের সময় কারচুপির আশঙ্কায় দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছে। ’