ad
ad

Breaking News

Madhya Pradesh

আনন্দ উৎসব থেকে ফেরার সময় মর্মান্তিক পরিণতি! দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৯

একটি সিমেন্ট বোঝাই ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিবারের সদস্যদের বহনকারী ভ্যানের উপর উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চার শিশু-কিশোরসহ ন'জন।

Tragic accident while returning from Ananda festival! 9 of the same family die in accident

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। ভ্যানের উপর উল্টে পড়ল সিমেন্টবোঝাই ট্রাক। তাতেই চাপা পড়ে প্রাণ গেল‌ গোটা পরিবারের সদস্যদের। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কল্যাণপুরা থানা এলাকায় এই  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে প্রায় ২.৩০ মিনিটে সাইজলি রেলক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি সিমেন্ট বোঝাই ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিবারের সদস্যদের বহনকারী ভ্যানের উপর উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চার শিশু-কিশোরসহ ন’জন।

দুর্ঘটনা প্রসঙ্গে ঝাবুয়ার পুলিশ সুপার পদ্মবিলোচন শুক্লা জানান, নিহতরা সবাই ঝাবুয়ার বেবীগড় গ্রামের বাসিন্দা। তাঁরা রাজস্থানের একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। ট্রাকটি রাজস্থান থেকে গুজরাট যাচ্ছিল। ঠিক তখনই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভ্যানটির উপর উল্টে পড়ে।ওই সড়কেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর সেটি উল্টে পড়ে। তাতেই চাপা পড়েন ভ্যানের সকল যাত্রীরা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। উদ্ধারকাজে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তবে ততক্ষণে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ভ্যানের মধ্যে থাকা নয়জন।

মৃতদের মধ্যে দুই শিশু (প্রায় ৪ বছর বয়সী), দুই কিশোর (প্রায় ১৫ বছর বয়সী), তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুইজন নারীকে, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় গাড়ির কাগজপত্র বৈধ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দুর্ঘটনা নিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বলা বাহুল্য, একই পরিবারের নয় সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেবীগড় গ্রামে। স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি তুলেছেন।