ad
ad

Breaking News

রান্নার গ্যাস

ফের রান্নার গ্যাস নিয়ে বিপদে পড়লেন গ্রাহকরা, বন্ধ হয়ে জেতে পারে ভর্তুকি

Bangla Jago TV Desk : রান্নার গ্যাস নিয়ে ফের বিপদে পড়লেন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্রাহকদের এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি বজায় রাখতে চাইলে ডিলার অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসি জমা দিতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এই কেওয়াইসি জমা না করালে বন্ধ হয়ে যাবে ভর্তুকি। পেট্রোলিয়াম মন্ত্রকে তরফে জানানো […]

Bangla Jago TV Desk : রান্নার গ্যাস নিয়ে ফের বিপদে পড়লেন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্রাহকদের এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি বজায় রাখতে চাইলে ডিলার অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসি জমা দিতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এই কেওয়াইসি জমা না করালে বন্ধ হয়ে যাবে ভর্তুকি।

পেট্রোলিয়াম মন্ত্রকে তরফে জানানো হয়েছে আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এর মত বিভিন্ন রাষ্ট্র সংস্থার কাছে সম্পূর্ণ নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিলাররা বায়োমেট্রিক দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। শনিবার থেকেই কলকাতার সহ সংলগ্ন বিভিন্ন জেলাগুলিতে বায়োমেট্রিক জমা দেওয়ার জন্য তৎপরতা দেখা গিয়েছে। জানা যাচ্ছে বায়োমেট্রিক তথ্য রিভিফিকেশন করার জন্যই কেন্দ্রীয় তরফে এই নির্দেশ জারি করা হয়েছে।

বর্তমানে গ্যাসের ভর্তির টাকা সরাসরি আধার কার্ড নম্বরের মারফত। গ্রাহকদের ব্যাংক একাউন্টে গিয়ে জমা হয়। তবে বহু ক্ষেত্রেই আধার কার্ড নম্বরের বিভিন্ন সমস্যা দেখা যায়। ফলে তো এই বিষয়টিকেই সম্পূর্ণ নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক তথ্য দিয়ে নতুন করে জমা দিতে হবে কেওয়াইসি। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই কাজের সময়সীমা বেধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাস নিয়ে চিন্তার মুখে ফেলল মোদি সরকার।

FREE ACCESS