ad
ad

Breaking News

Punjab

পাক মদতপুষ্ট বড় জঙ্গিচক্রের হদিশ পাঞ্জাবে, গ্রেফতার ৬

গত সপ্তাহে পাঞ্জাবে যে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, তার পেছনেও ছিল এই জঙ্গি চক্র। মনিন্দর ও মন্নুর নির্দেশেই সেই হামলার পরিকল্পনা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

The whereabouts of a large militant group supported by Pakistan have been discovered in Punjab, 6 arrested

Bangla Jago Desk: পাঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ল একটি বড় জঙ্গিচক্র। পুলিশের দাবি, এই চক্রের পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সক্রিয় মদত। শুধু তাই নয়, এই চক্র ভারতে সন্ত্রাস ছড়াতে নিষিদ্ধ সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালকে ব্যবহার করছিল।

পুলিশ সূত্রে খবর, এই সংগঠনের নেতৃত্বে রয়েছে পাকিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্ডা। তার নির্দেশেই কাজ করছে দুই হ্যান্ডলার মনিন্দর বিল্লা ও মন্নু আগওয়ান। এই বাব্বর খালসার সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম— যতীন কুমার ওরফে রোহন, বারিন্দর সিং ওরফে সাজন, রাহুল মাসিহ, আব্রাহাম ওরফে রোহিত, সোহিত এবং সুনীল কুমার। ধৃতদের কাছ থেকে বিস্ফোরক এবং বহু কার্তুজ উদ্ধার হয়েছে।

গত সপ্তাহে পাঞ্জাবে যে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, তার পেছনেও ছিল এই জঙ্গি চক্র। মনিন্দর ও মন্নুর নির্দেশেই সেই হামলার পরিকল্পনা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন জ্যোতি মালহোত্রা নামে এক নারী। তিনি নিজের নাম ‘জো’ বলে পরিচয় দিতেন। ২০২৩ সালে দিল্লিতে পাক দূতাবাসের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা বাড়ে। ভারত সরকার পরে দানিশকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে দেশে ফেরত পাঠায়। তার সূত্র ধরেই সামনে আসে জ্যোতির নাম।

এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজছে তদন্তকারী সংস্থাগুলি। গোটা ঘটনায় পাকিস্তানের সক্রিয় ভূমিকা আরও একবার সামনে এলো বলেই মনে করছে প্রশাসন। তদন্ত চলছে, আরও গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।