ad
ad

Breaking News

Jammu-Kashmir vote

হরিয়ানায় কারচুপির অভিযোগ কংগ্রেসের,ভূস্বর্গে বিজেপির বড় ধাক্কা

৯০আসনের হরিয়ানা বিধানসভায় অপ্রত্যাশিতভাবে বিজেপি এগিয়ে যায়। দেখা যায়,কংগ্রেসকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে বিজেপি।

The victory of the opposition alliance in Jammu-Kashmir can be said to be a big blow to the central rulers

Bangla Jago Desk: ৯০আসনের হরিয়ানা বিধানসভায় অপ্রত্যাশিতভাবে বিজেপি এগিয়ে যায়। দেখা যায়,কংগ্রেসকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে বিজেপি। যদিও কংগ্রেস এই ফলাফল মানতে নারাজ। তাঁরা কারচুপির অভিযোগ করে কমিশনকে চিঠি দিয়েছে। এদিকে,ভূস্বর্গ কাশ্মীরে কংগ্রেস,ন্যাশানাল কনফারেন্স ম্যাজিক ফিগার ছাপিয়ে যাবে বলে দাবি করে। জম্মু- কাশ্মীরে বিরোধী জোটের জয়জয়কারে কেন্দ্রের শাসকরা বড় ধাক্কা খেল বলা যায়।

[আরও পড়ুনঃ পুজোর সময় মহামিছিলে যানজট, ভোগান্তির মুখে সাধারণ মানুষ

কৃষক আন্দোলনের আঁতুরঘর হরিয়ানায় বিজেপি ধরাশায়ী হবে বলে বুথ ফেরত সমীক্ষায় তুলে ধরা হয়। এক্সিট পোলে জানানো হয়,বিজেপি ক্ষমতাচ্যুত হবে। কিন্তু ফলাফলে দেখা যায় উলটপূরাণ।কংগ্রেস প্রত্যাশামতো ফল করতে পারেনি। ৯০ আসনের বিধানসভায় বিজেপি ম্যাজিক ফিগার ৪৬ পেরিয়ে যায় বলে দাবি করে।ফলাফলে স্পষ্ট হয়, কৃষক বিদ্রোহ,কুস্তিগিরদের সম্ভ্রমহানির ফ্যাক্টরকে ছাপিয়ে যায়,কংগ্রেসের কোন্দল।

বিশেষ করে দলিত নেত্রী কুমারী শৈলাজার অসন্তোষও ভোটের শুরুতে দূরত্ব বাড়ানোর চেষ্টার ডিভিডেন্ড তুলেছে বিজেপি। দেখা যায়, ভোট বাক্সে পদ্মের প্রার্থীরা লক্ষ্যণীয়ভাবে জয়লাভ করে। কুস্তিগির বিনেশ ফোগট হাড্ডাহাড্ডি লড়াই করে ৬হাজার ভোটে জয়ী হন। জাঠ প্রভাবিত রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬আসন। গেরুয়া শিবির সেই সংখ্যাগরিষ্ঠতা মেলার দাবি করে। কংগ্রেস এই ফল অবশ্য মানতে নারাজ। তাঁরা ভোট গণনায় কারচুপির অভিযোগ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। চিঠিতে স্পষ্টতঃ উল্লেখ করা হয়েছে,ভোটের নিয়ম পদ্ধতি মেনে গণনা করা হয়নি।

কংগ্রেস যে ফল মানতে চায় না তা তারা স্পষ্ট করে দিয়েছে। তাঁদের অভিযোগ, আসলে জনাদেশ আঁচ করেই মেশিনে গণ্ডগোল করা হয়েছে। অন্যদিকে জম্মু- কাশ্মীরে বিজেপিকে বিধ্বস্ত করে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেসও ন্যাশানাল কনফারেন্স জোট। ফলাফলের গতিপ্রকৃতি দেখে বলা যায়, কেন্দ্রীয় শাসনের জেরে ভূস্বর্গের মানুষের জনরোষ বেড়েছে। ৯০আসন বিশিষ্ট এই রাজ্যে কংগ্রেস-এনসি জোট ৪৫টির বেশি আসন দখলের পথে।

[আরও পড়ুনঃ হরিয়ানায় বিজেপির জয়ের পরেই সমালোচনায় প্রদীপ গুপ্তা, ভাইরাল পুরোনো ভিডিয়ো