ad
ad

Breaking News

Railway line protect

রেল লাইনের উপর লোহার রড, চালকের তৎপরতায় মিলল রক্ষা

কখনও রেললাইনের উপর থেকে উদ্ধার গ্যাস সিলিন্ডার, কখনও সিমেন্টের চাঁই রেললাইনের মাঝখানে। আবার কখনও ফিশ প্লেট খুলে রাখার মত ঘটনা ঘটেই চলেছে ক্রমাগত।

The iron rod on the railway line protects against the action of the driver

Bangla jago desk: কখনও রেললাইনের উপর থেকে উদ্ধার গ্যাস সিলিন্ডার, কখনও সিমেন্টের চাঁই রেললাইনের মাঝখানে। আবার কখনও ফিশ প্লেট খুলে রাখার মত ঘটনা ঘটেই চলেছে ক্রমাগত। এবার রেললাইনের উপর থেকে উদ্ধার হল লোহার রড। সাম্প্রতিক সময়ে একের পর এক এধরণের ঘটনা ঘটায় উদ্বিগ্ন ভারতীয় রেল। রেল লাইনের উপর গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে, সিমেন্টের চাঁই রেখে দেওয়া। এমনকী ট্রেনকে লাইনচ্যুত করতে ফিশ প্লেট খুলে রাখার মতো ঘটনার পর এবার সেই তালিকায় যুক্ত হল লোহার রড লাইনের উপর রেখে দেওয়ার মত ঘটনা।

[আরও পড়ুনঃ Sarolsar Lake: হিমাচলের পাহাড় ঘেরা ছোট্ট ‘সরলসার’, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা

ঘটনাস্থল পঞ্জাবের ভাতিন্দা-দিল্লি সংযোগকারী লাইন। সোমবার ভোর তিনটে নাগাদ ঘটে এই ঘটনা। তখনই লাইনের উপর দিয়েই যাচ্ছিল মালগাড়ি। লাইনের উপর একাধিক লোহার রডের উপস্থিতি চোখে পড়তেই জরুরীকালীন ব্রেক কষেন চালক। মালগাড়িটি ঠিক সময় মতো থেমে যাওয়ায় বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়।  খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে রেল পুলিশের তদন্তকারী অফিসাররা পৌঁছলে সেখান থেক  উদ্ধার হয় ৯টি রড। এই ৯টি রডই একসঙ্গে একত্রিত অবস্থায় সাখানে পড়েছিল বলে জানা যায়। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

[আরও পড়ুনঃ মনিষীদের স্মৃতি বিজড়িত বনেদি বাড়ির পুজো,কবিগানের আসর বসতো পুজো প্রাঙ্গনে 

এই গোটা প্রক্রিয়াটিই ট্রেনকে লাইনচ্যুত করার প্রয়াস বলেই মনে করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। তবে এই ঘটনার সঙ্গে কোনও দুষ্কৃতী দল যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে পঞ্জাব পুলিশ। পরপর এইধরণের ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় রেল। প্রসঙ্গত, রেলের সাম্প্রতিক সময়ের রিপোর্ট বলছে বিগত অগাস্ট মাস থেকে কম করে হলেও ১৮ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা চালানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুতেই তিনবার এই চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। তবে এই প্রতিটি ঘটনাই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।