গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এই লোকসভা ভোটের ফলাফলে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একক বৃহত্তম দল হিসাবে বেশি আসন দখল করেছে বিজেপি। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় ফিরতে জোট-শরিকদের ওপর এখন নির্ভরশীল বিজেপি। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ওপর অনেকটাই নির্ভরশীল থাকতে হবে মোদি, অমিত শাহদের। শেষ পর্যন্ত এই দুই শরিক নেতাকে ধরে রাখতে পারবেন তো মোদি-শাহরা। এদিকে স্ট্র্যাটেজি ঠিক করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতারা।
[ আরও পড়ুন – Prajwal Revanna: সাংসদ হওয়ার লড়াইয়ে হেরে গেলেন প্রজ্জ্বল রেভান্না ]
এবারের লোকসভা নির্বাচনে ম্যাজিক ফিগারে পৌঁছাতে না পারলেও বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘ইন্ডিয়া’। আর বিজেপির টেনশন বাড়াতে স্ট্রাটেজি ঠিক করতে চলেছে ইন্ডিয়ার নেতারা। বিজেপি নেতৃত্বাধীন সরকার গড়ে উঠলে তা হবে পুরোপুরি শরিক নির্ভর। সেক্ষেত্রে মোদি-শাহেব ভরসা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। শেষ পর্যন্ত এই দুই শরিকে নেতা এনডিএতে থাকবেন তো? এই নিয়ে চলছে জোর রাজনৈতিক চর্চা। ইন্ডিয়া জোট কী এনডিএ-র ওই দুই শরিক দলকে কাছে টানতে চাইবে?
[ আরও পড়ুন – Arvind Kejriwal: জেল থেকেই ফলাফল পর্যবেক্ষণ, লড়াই জোরদার করতে চান কেজরি ]
আজ ইন্ডিয়া জোটের শরিক নেতারা রণকৌশল সাজাবেন। আজ সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব সহ অন্যান্য ইন্ডিয়া নেতারা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, কেন্দ্রে সরকার গড়ার লক্ষ্যে ইন্ডিয়া জোট হাল ছাড়তে নারাজ। রাহুল গান্ধীরাও কেন্দ্রে একটি বিকল্প সরকার গড়ার তোড়জোড় শুরু করতে পারেন। ইন্ডিয়া জোটের শরিক দলগুলি ছাড়াও অন্যান্য দল গুলোকে এই জোটে নিয়ে আসার তোড়জোড় শুরু করতে চাই তারা। সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এর সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে পারেন ইন্ডিয়া’র নেতারা। এখন দেখার এই বৈঠকে ইন্ডিয়া কোন স্ট্রাটেজি ঠিক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে।