ad
ad

Breaking News

Dibrugarh Express Derailed

Dibrugarh Express Derailed : রেলের গাফিলতিতেই দুর্ঘটনায় পড়েছিল ডিব্রুগড় এক্সপ্রেস, উঠে এল রিপোর্টে

গাফিলতিতেই দুর্ঘটনায় পড়েছিল ডিব্রুগড় এক্সপ্রেস। রেলের তদন্ত রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, এক ঘণ্টা আগে রেললাইনে ত্রুটি ধরা পড়েছিল।

The Dibrugarh Express met with an accident due to the railway's negligence

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: গাফিলতিতেই দুর্ঘটনায় পড়েছিল ডিব্রুগড় এক্সপ্রেস। রেলের তদন্ত রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, এক ঘণ্টা আগে রেললাইনে ত্রুটি ধরা পড়েছিল। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফল যা হওয়ার তাই হয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। লাইন রক্ষণাবেক্ষণের অভাবেই উত্তরপ্রদেশে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে বলে তদন্তে জানিয়েছে রেলের তদন্তকারী দল।

[আরও পড়ুন: আজ থেকে বিধানসভার অধিবেশন, উপস্থিত থাকবেন নবনির্বাচিত চার সদস্য? শপথ কী হবে?

এর আগে রেলের গাফিলতি উঠে এসেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষেত্রেও। রেলের সেফটি কমিশনারের রিপড়টে উঠে আসে ট্রেন পরিচালন ব্যবস্থায় গলদ থাকার কারণেই দুর্ঘটনায় পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখন রেল যে কতটা দায়িত্বজ্ঞানহীন ভাবে চলছে, গলদ রেলের সামগ্রিক পরিচালন ব্যবস্থা কতটা ত্রুটি আছে–তা সবই উঠে আসে তদন্ত রিপোর্টে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রধান সুরক্ষা কমিশনার জনককুমার গর্গ রেল বোর্ডের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেন। তাতে তিনি রেল পরিচালন ব্যবস্থার বর্তমান অসহায় চিত্র তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চালক, স্টেশন মাস্টারদের যথাযথ প্রশিক্ষণের অভাব। ট্রেন অপারেশনেও একাধিক ত্রুটির কথা উল্লেখ করেন তিনি।

এক মাস পর উত্তর প্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পেছনেও রেলের গাফিলতি আছে বলে উঠে এল। রিপোর্টে বলা হয়েছে, রেল লাইন দুর্বল থাকা সত্ত্বেও ডিব্রুগড় এক্সপ্রেসকে স্বাভাবিক গতিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কী করে এই অনুমতি দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। পরপর দুর্ঘটনায় রেলের ভূমিক নিয়ে এই প্রশ্ন উঠছে, তাতে আতঙ্কিত যাত্রীরা।