চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রবিবার উদ্ধার করা হল ৩৪ বছরের এক চিকিৎসকের দেহ। তিনি কর্মরত ছিলেন দিল্লির AIIMS হাসপাতালের নিউরো সার্জেন পদে। গৌতম নগরে চিকিৎসকের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা তাঁকে, তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। দিল্লি পুলিশ চিকিৎসকের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
[আরও পড়ুন: বেচাকেনা বেড়েছে ভুট্টার রাখির,দৃষ্টিনন্দন রাখি তৈরি স্বনির্ভর মহিলাদের]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌতম নগরের ফ্ল্যাট থেকে চিকিৎসকের মৃতদেহ ছাড়া উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তা দেখে মনে করা হচ্ছে স্ত্রীর সাথে পারিবারিক অশান্তির জেরে ওই চিকিৎসক অতিরিক্ত ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন। সাথে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম রাজ গোনিয়া। তিনি ও তাঁর স্ত্রী দুজনেই চিকিৎসক। স্ত্রীর সাথে বেশ কিছুদিন ধরে ঝগড়া-ঝামেলা চলছিল তাঁর। তাঁর স্ত্রী রাখী পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়ি যাওয়ার পরেই তিনি আত্মঘাতী হন।
#WATCH | Delhi: Visuals from the residence of an AIIMS doctor who died by suicide.
He was declared brought dead. According to Delhi Police in the initial enquiry, it was found that the reason for the suicide could be a family dispute. One suicide note was also found in the… pic.twitter.com/dH1UFFCSkF
— ANI (@ANI) August 18, 2024
ওই সুইসাইড নোটে ওই চিকিৎসক বলেছেন, তিনি সেচ্ছায় আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কাউকেই দায়ী করছেন না তাঁর মৃত্যুর জন্য। তদন্তের স্বার্থে ওই সুইসাইড নোটের সব তথ্য এখন জানানো যাবে না বলে জানিয়েছেন পুলিশ।
[আরও পড়ুন: অ্যাকশনে ভরভুর ‘দ্যা গ্রেটেস্ট অফ ওল টাইম’ ওরফে ‘দ্যা গোট’, অভিনেতা বিজয়ের অ্যাকশনে মুগ্ধ ভক্তরা]
আপাতত পুলিশের ধারনা অতিরিক্ত ওষুধ সেবনের জেরে তাঁর মৃতু কিন্তু এখনি তারা বিস্তারিত ভাবে কিছু বলতে পারছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুরো বিষয়টি বিস্তারিত ভাবে জানানো হবে। আপাতত একটি মামলা দায়ের হয়েছে তার উপরেই শুরু হয়েছে তদন্ত। তদন্তের শেষে গোটা বিষয়টা জানানো হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।