চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: স্বাধীনতা দিবসের আগে আতঙ্কের ছায়া নেমে এলো জগন্নাথ দেবের ভক্তদের উপর। প্রকাশ্যে এলো পুরীর জগন্নাথ মন্দিরে (Temple Threat) সন্ত্রাসী হামলার ছক। মন্দির ধ্বংস করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হতেই চিন্তায় মাথায় হাত পড়েছে ভক্তদের। শুধু তাই নয়, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে, দীঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তাও জোরদার করা হচ্ছে এই ঘটনার পর।
[আরও পড়ুন: Telangana: ডিম পাফ খুলতেই বেরিয়ে এল আস্ত সাপ, তেলেঙ্গানায় হাড়হিম করা ঘটনা]
জানা গিয়েছে, মা বুধি ঠাকুরাণী মন্দিরের (Temple Threat) গায়ে ওড়িয়া ভাষায় বড় করে লেখা ছিল “জগন্নাথ মন্দির জঙ্গিরা ধ্বংস করে দেবে।” এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এক যুবককে দেওয়ালে লেখা নিয়ে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা চলছে যে সেই যুবক একা ছিল নাকি আরও কেউ ছিল ওর সঙ্গে। পাশাপাশি, প্রশাসন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।
#WATCH | Puri | A terror threat message targeting Srimandir was found written on the wall of a temple near Bali Sahi entrance of Parikrama Marg in Puri.#Odisha pic.twitter.com/1ghpGCtod2
— OTV (@otvnews) August 13, 2025
ঘটনাস্থলে পৌঁছে পুরীর এসপি পিনাক মিশ্র বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে। যারা এই হুমকি দিয়েছে, তাদের গ্রেফতার করতে পুলিশ টিম তৈরি করা হচ্ছে।”
অন্যদিকে, দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানকার পুলিশ প্রশাসনের তরফ থেকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে দিঘা থানা, মোহনা থানা ও জগনাথধাম ফাঁড়িকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয় নিরাপত্তা মজবুত করার জন্য। তবে দুই রাজ্যের প্রশাসনের মাথায় যে বড় চাপ, তা না বললেও চলে।