ad
ad

Breaking News

Train accident

Train accident: উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা

উত্তর প্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চন্ডিগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে

Terrible train accident in Gonda, Uttar Pradesh

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk: উত্তর প্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চন্ডিগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে।মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। আহত বহু। মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।এছাড়াও আরও ২৫ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, ১৫৯০৪ নং ডিব্রুগড় এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। 

ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সরকারের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। গোন্ডার এই দুর্ঘটনার উপরে নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রকাশিত হওয়া বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত উদ্ধারকাজের জন্য জেলার আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ১৫টি অ্যাম্বুলেন্স ও ৪০ সদস্যের মেডিক্যাল টিম। এদিকে যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে রেলের তরফে। 

গুয়াহাটি স্টেশনের জন্য চালু করা হয়েছে ৩টি হেল্পলাইন নম্বর – ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩

লখনউ স্টেশনের জন্য ৮৯৫৭৪০৯২৯২ এবং গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 

এছাড়াও উত্তর-পূর্ব রেলের তরফে চালু করা হয়েছে একাধিক নম্বর। সেগুলি হল – 

ডিব্রুগড় – ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়া – ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ি – ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানি – ৬০০১৮৮২৪১০, ফুরকাটিং – ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪ ।

প্রসঙ্গত, গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। সেই বিভীষিকা ভোলার আগেই দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা স্টেশন ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরই বিকট একটি আওয়াজ হয়। এরপরই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের অধিকাংশ কামরা। ৩টি কামরা সম্পূর্ণভাবে উলটে যায়।