ad
ad

Breaking News

Teacher Recruitment

Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, ৬ সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে

গত ৪ এপ্রিল, শীর্ষ আদালত রায় দিয়েছিল যে, টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতরাও প্রাথমিকের ২২০০টি শূন্যপদে নিয়োগযোগ্য।

Teacher Recruitment: Supreme Court Orders West Bengal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশিক্ষণরত ডিএলএড টেট উত্তীর্ণদের অন্তর্ভুক্তির বিষয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিল—ছ’সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, শুধু আলোচনা নয়, এবার বাস্তব পদক্ষেপ নিতে হবে। গত ৪ এপ্রিল, শীর্ষ আদালত রায় দিয়েছিল যে, টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতরাও প্রাথমিকের ২২০০টি শূন্যপদে নিয়োগযোগ্য। কিন্তু অভিযোগ, এতদিনেও সেই রায় বাস্তবায়িত হয়নি। ফলে, ফের একদল চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন (Teacher Recruitment)।

আরও পড়ুনঃ Indian Volleyball Players: অশান্ত নেপালে আটক ভারতীয় ভলিবল খেলোয়াড়দের নিরাপদ স্থানে রাখা হয়েছে

২০২২ সালে রাজ্য সরকার প্রাথমিক স্তরে প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তখন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের একাংশকে নিয়োগ দেওয়া হয়। তবুও ২২০০ পদ খালি থেকে যায়। কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, সেই খালি পদে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীদেরও নিয়োগ করা যেতে পারে। তবে পরে ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে দেয়। এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে। শুক্রবার শুনানির সময় বোর্ডের পক্ষে প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। তবে বিচারপতি পি. নরসিমহা এবং বিচারপতি অতুল এস. চন্দুকার স্পষ্ট ভাষায় বলেন, “যখন বোর্ড নিজেই বলছে আলোচনা চলছে, তখন আবেদনকারীদের এই মামলার প্রয়োজন নেই। তবে শুধু আলোচনায় শেষ হলে চলবে না, রায় কার্যকর করতেই হবে (Teacher Recruitment)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

আবেদনকারীদের আইনজীবীদের মধ্যে একজন, বিচারপতি এস. পার্দিওয়ালা, ছয় সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন জানান। অন্য এক পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং প্রশ্ন তোলেন, ছয় সপ্তাহ পর আবার নতুন করে আসতে হবে?” জবাবে আদালত জানায়, “না, শুধু আলোচনা নয়, ছয় সপ্তাহের মধ্যেই রায় কার্যকর করতে হবে।” সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্য সরকার এবং বোর্ডের উপর চাপ আরও বাড়ল। এখন নজর থাকবে আগামী ছয় সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া কতটা এগোয় তা দেখার দিকে। প্রাথমিক স্তরে যোগ্য অথচ বছরের পর বছর অপেক্ষারত প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীদের পক্ষে এটি একটি বড় জয় বলেই মনে করছেন বিশ্লেষকরা (Teacher Recruitment)।