চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এ শুরু হয়েছে বহু প্রতীক্ষিত কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সংস্থাটি আগামী বছরের মধ্যে তাদের মোট কর্মক্ষমতার ২ শতাংশ অর্থাৎ প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত মাঝারি এবং শীর্ষ স্তরের কর্মীরাই এই ছাঁটাইয়ের শিকার হবেন বলে জানা গিয়েছে। তবে চাকরি হারানো কর্মীদের জন্য সংস্থার তরফে বিশেষ সেভারেন্স প্যাকেজ (Severance Package) ঘোষণা করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। ‘মানিকন্ট্রোল’-এর রিপোর্ট অনুযায়ী, টিসিএস জানিয়েছে যে সমস্ত কর্মীদের আর রাখা হবে না, তাঁদের নিয়ম মেনে সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে। এই প্যাকেজের পরিমাণ কর্মীর অভিজ্ঞতার ভিত্তিতে ৬ মাসের বেতন থেকে শুরু করে সর্বাধিক ২ বছরের বেতন পর্যন্ত হতে পারে (TCS Layoffs)।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব আরও ভয়ঙ্কর হবে: হুঁশিয়ারি সেনাপ্রধানের
সবচেয়ে বেশি সুবিধা: জানা গিয়েছে, যারা ১৫ বছরের বেশি সময় ধরে টিসিএস-এ কাজ করেছেন, তাঁরা সেভারেন্স পে-তে সর্বোচ্চ টাকা পাবেন— যা সর্বাধিক ২ বছরের বেতন হতে পারে।
মাঝারি অভিজ্ঞতা: যারা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা সেভারেন্স পে হিসাবে দেড় বছরের বেতন পেতে পারেন(TCS Layoffs)।
সেভারেন্স পে ছাড়াও, ছাঁটাই হওয়া কর্মীদের আউট-প্লেসমেন্ট সার্ভিসের মতো সুবিধাও দেওয়া হবে। এর পাশাপাশি তিন মাসের এজেন্সি ফি-ও দেওয়া হবে সংস্থার তরফে। যারা অবসরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে রিটায়ারমেন্টের যাবতীয় সুবিধাও নিশ্চিত করা হবে। কর্মীদের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছিল, তা হল ‘বেঞ্চিংয়ে’ (কোনো প্রজেক্ট ছাড়া অলস বসে থাকা) থাকা কর্মীদের ভবিষ্যৎ কী হবে। টিসিএস স্পষ্ট করেছে যে বেঞ্চিংয়ে পাঠানো সব কর্মীকে ছাঁটাই করা হবে না (TCS Layoffs)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
ছাঁটাইয়ের নিয়ম: একমাত্র যে সকল কর্মী ৮ মাসেরও বেশি সময় ধরে কোনো প্রজেক্টে কাজ করছেন না বা তাঁদের যোগ্য কোনো পদ দেওয়া সম্ভব হচ্ছে না, কেবলমাত্র তাঁদেরই ছাঁটাই করা হবে।উল্লেখ্য, গত ১৭ জুলাই টিসিএস-এর ৩৫ দিনের ‘বেঞ্চ পলিসি’ শেষ হয়েছিল, যা ১২ জুন থেকে শুরু হয়েছিল। এই নীতি অনুসারে, একজন কর্মী এক বছরে সর্বাধিক ৩৫ দিনই কোনো প্রজেক্টে কাজ না করেও বেতন পেতে পারেন। এর থেকে বেশি দিন ধরে তাঁকে কোনো প্রজেক্ট না দেওয়া হলে, তাঁর ডিমোশন বা চাকরি থেকে ছাঁটাই হতে পারে। এই সিদ্ধান্ত একদিকে যেমন কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, তেমনই দীর্ঘদিনের কর্মীদের জন্য ঘোষিত লোভনীয় সেভারেন্স প্যাকেজটি আইটি সেক্টরে একটি নজির তৈরি করতে চলেছে (TCS Layoffs)।