ad
ad

Breaking News

Bomb Threats

স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, চালু করা হয়েছে তল্লাশি

চলতি বছরের জুলাই মাসেই খবর পাওয়া গিয়েছিল তাঁর বাড়িতে বোমা হামলার, তবে তা মিথ্যে প্রমাণিত হয় পরে।

tamil-nadu-bomb-threats-cm-bjp-trisha

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: গত কয়েকদিন ধরে কাড়ুরে বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে আহত-নিহতর ঘটনায় উত্তপ্ত তামিলনাড়ুর রাজনীতি। এমনকি বাড়িতে বোমা হামলার হুমকিও পেয়েছিলেন অভিনেতা-রাজনীতিবিদ। যদিও তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। তবে সেই রেশ কাটতে না কাটতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে অভিযোগ বোমা হামলার হুমকির। (Bomb Threats) ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুনঃ Sudden Layoff: ১১ মিনিটে চাকরি শেষ! মার্কিন সংস্থার এই ছাঁটাই প্রক্রিয়া দেখে শিউরে উঠছেন কর্মীরা

যদিও এটি প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বোমা হামলার হুমকি পেয়েছিলেন ডিএমকে প্রেসিডেন্ট। চলতি বছরের জুলাই মাসেই খবর পাওয়া গিয়েছিল তাঁর বাড়িতে বোমা হামলার, তবে তা মিথ্যে প্রমাণিত হয় পরে। এছাড়া ১৫ই আগস্টেও তিনি এই ধরনের হুমকি পেয়েছিলেন। সেই ঘটনায় গণেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও আরো অনেকবার তিনি এই জাতীয় থ্রেট পেয়েছিলেন।(Bomb Threats)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

তবে এবার শুধু স্ট্যালিন একা নন, বোমা হামলার হুমকি পেয়েছে বিজেপিও। জানা গিয়েছে, চেন্নাইয়ে অবস্থিত তামিলনাড়ুর বিজেপির প্রধান কার্যালয়ও এর থেকে বাদ যায়নি। এছাড়া পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে জনপ্রিয় দক্ষিনী অভিনেত্রী তৃষার বাড়িতেও এমন হুমকি দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, হুমকির খবরগুলি পাওয়ামাত্রই তল্লাশি চালু হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি চেন্নাইয়ের তেনামপেট এলাকায় অবস্থিত তৃষার বাড়িতেও।(Bomb Threats)

প্রসঙ্গত, কাড়ুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর চেন্নাইয়ের নীলঙ্করাইয়ে অবস্থিত বিজয়ের বাসভবনেও বোমা হামলার হুমকি এসেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তল্লাশি চালায় বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। তবে কিছু পাওয়া যায়নি। যদিও কাড়ুর ঘটনার পর থেকেই বিজয়ের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এটা ভেবে যে অশান্তি হতে পারে।