ad
ad

Breaking News

Amir Khan Muttaqi

প্রথমবার ভারত সফরে তালিবান বিদেশমন্ত্রী

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফ থেকে মুত্তাকিকে ভারতে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বলে খবর।

taliban-foreign-minister-india-visit-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: শীঘ্রই এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত ও আফগানিস্তান সহ গোটা বিশ্ব। কী সেই ইতিহাস? ২০২১ সালে সমগ্র আফগানিস্তান দেখে রাজনৈতিক পালাবদল। সেই দেশের মসনদে বসে তালিবান এবং এরপর থেকে শুরু হয় তাদের হাল ধরা পর্ব। তারপর সেই দেশের কোনও মন্ত্রী এই প্রথমবার পা রাখতে চলেছেন ভারতের মাটিতে আর কিছুদিনের মধ্যে।(Amir Khan Muttaqi)

জানা গিয়েছে, আগামী সপ্তাহেই ভারতে আসছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) এবং বৈঠক করবেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এখানেই শেষ নয়, আরও জানা গিয়েছে যে ভারতে আসা নিয়ে যে বিধিনিষেধ ছিল মুত্তাকির উপর, তা কিছু সময়ের জন্য তুলে নেওয়া হয়েছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের তরফ থেকে। সুতরাং কিছু সময়ের জন্য তিনি বাধামুক্ত।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফ থেকে মুত্তাকিকে ভারতে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বলে খবর। এরপরই ভারতে আসার তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, চলতি মাসের ৯ বা ১০ তারিখ তিনি ভারতে আসবেন। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে তালিবান মন্ত্রীর এই ভারত সফরের এক রাজনৈতিক গুরুত্ব রয়েছে বর্তমান পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে।(Amir Khan Muttaqi) 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত নয়াদিল্লির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি আফগানিস্তানে গঠিত তালিবান সরকারকে। তবে দুই দেশের নেতাদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তালিবান সরকার নিন্দা করেছিল চলতি বছরে পহেলগাঁওয়ে হাওয়া হামলার এবং তা করায় ভারতের বিদেশমন্ত্রীও প্রশংসা করেছিলেন তাদের। পাশাপাশি, আফগানিস্তানে সম্প্রতি যে ভূমিকম্প হয়েছিল, তারপর সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত ওষুধ, খাবার দিয়ে।