চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অবশেষে পালিয়ে বেড়িয়েও পেলেন না রক্ষা। শেষমেষ পুলিশের হাতে ধরা পড়লেন দিল্লির স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, ওরফে স্বামী পার্থসারথি। জানা গিয়েছে, পুলিশ তাঁকে জালে নিয়েছে আগ্রার এক হোটেল থেকে রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ভলভো গাড়িটি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নকল নম্বর প্লেট লাগানো ছিল গাড়িতে (Swami Chaitanyanand)।
[আরও পড়ুন: অমিত শাহের মোকাবিলায় অভিষেক, বিরোধী পরিসরে কং-সিপিএম কোথায়?]
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথম ফৌজদারি মামলা হয়েছিল স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে। সেবার তাঁর বিরুদ্ধে উঠেছিল তহবিল তছরূপ ও প্রতারণার অভিযোগও। এরপর ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৭ জন ছাত্রীকে যৌন হেনস্থার। এমন ধরনের অভিযোগ জনসম্মুখে আসতেই তাঁর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে শ্রী শ্রীঙ্গেরি মঠও। একটি বিবৃতীয় পেশ করা হয়েছিল আশ্রমের তরফ থেকে এই ব্যাপারে। প্রথমে তিনি আদালতে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু তা খারিজ করে দেওয়া হয় এবং এরপর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তিনি ধরা পড়েন রবিবার (Swami Chaitanyanand)।
FB POST: https://www.facebook.com/share/r/14JT44APLQk/
এছাড়া পুলিশের হাতে লেগেছে বেশ কয়েকটি মেসেজ যা চৈতন্যানন্দ সরস্বতী পাঠাতেন ছাত্রীদের। তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারী আধিকারিকদের। জানা গিয়েছে, ধৃত চৈতন্যানন্দ তরুণীদের আপত্তিকর প্রশ্ন করতেন। এমনকি তাঁদের ‘বেবি’ বলে সম্বোধন করতেন এবং জিজ্ঞেস করতেন তাঁদের স্নান করার সময়। মহিলাদের শৌচালয়ে গোপন ক্যামেরা লাগানোর পাশাপাশি, মহিলাদের নিজের কোয়ার্টারে ডেকে অশালীনভাবে স্পর্শ, হোয়াটসঅ্যাপে কুমন্তব্যের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত তিনি পালিয়ে বেড়িয়েও লাভ পাননি। অবশেষে তিনি জড়িয়ে যান পুলিশের জালে (Swami Chaitanyanand)।