চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: প্রাথমিকভাবে বুঝে ওঠা ছিল অসম্ভব। তবে মন্দিরের ভেতরে দীর্ঘ সময় ধরে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ দানা বাঁধে। আটক করা হয় তাকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। যুবকের চশমার ফাঁকে ছিল স্পাই ক্যামেরা (Spy Camera)। সেই ক্যামেরার সাহায্যেই ভিডিও রেকর্ডের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
[আরও পড়ুন: Metro Disruption: এক বছর বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো! পিলারে ফাটলের জেরে বিপাকে নিত্যযাত্রীরা]
সূত্রের খবর, মঙ্গলবারই এক যুবককে জগন্নাথ মন্দিরের ভেতরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তখনই সন্দেহ হয় তাদের। তাকে আটক করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সূত্রে খবর ওই যুবক ভুবনেশ্বরের বাসিন্দা অভিশিত কর। তার চোখে থাকা চশমা ছিল রে-ব্যান মেটা ওয়েফার। চশমার ওপরের কোণে লাগানোব ক্যামেরা (Spy Camera)। সেই ক্যামেরার সাহায্যে তোলা ছবিটি যুক্ত সরাসরি ফোনের সঙ্গে। এমনকি দরকারে স্যোশাল মিডিয়েতে সরাসরি লাইভ সম্প্রচারও করা যায় এই স্পাই ক্যামের সাহায্যে।
[আরও পড়ুন: Mujib Sculpture: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করছেন নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃতশিল্পী]
পুরীর পুলিশ সুপার জানান, “এক যুবক চশমায় লুকোনো ক্যামেরা (Spy Camera) ব্যবহার করে মন্দিরের ভেতরের ভিডিয়ো করার চেষ্টা করেন”। তখনই ওই চশমা বাজেয়াপ্ত করা হয় বলে খবর। তবে ওই যুবকের ভডিও করার কারণ সঠিকভাবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সমগ্র এই ঘটুনাটি নিছকই একটি মজা, নাকতি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।