ad
ad

Breaking News

তথ্য

নামি দামি হোটেলের ব্যক্তিগত তথ্য চুরি, বিস্ফোরক দাবি সংবাদমাধ্যমের

The Truth of Bengal: চুরি গিয়েছে তাজ হোটেলের ১৫ লক্ষ ‘অতিথি’র ব্যক্তিগত তথ্য! এমনই বিস্ফোরক দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের। নভেম্বর মাসের গোড়াতেই ওই তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জানাগিয়েছে, ‘ডিএনএকুকিজ’ নামের এক ইউজার সম্পূর্ণ তথ্য বিক্রি করতে ৫ হাজার ডলার চেয়েছে! ওই তথ্যের মধ্যে রয়েছে, ঠিকানা, মেম্বারশিপ আইডি, মোবাইল নম্বর ও আরও ব্যক্তিগত […]

The Truth of Bengal: চুরি গিয়েছে তাজ হোটেলের ১৫ লক্ষ ‘অতিথি’র ব্যক্তিগত তথ্য! এমনই বিস্ফোরক দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের। নভেম্বর মাসের গোড়াতেই ওই তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জানাগিয়েছে, ‘ডিএনএকুকিজ’ নামের এক ইউজার সম্পূর্ণ তথ্য বিক্রি করতে ৫ হাজার ডলার চেয়েছে! ওই তথ্যের মধ্যে রয়েছে, ঠিকানা, মেম্বারশিপ আইডি, মোবাইল নম্বর ও আরও ব্যক্তিগত তথ্য। তথ্য গুলি ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যের বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও তথ্যই অন্য কাউকে দেওয়া হয়নি।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ৫ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞাপনও দিয়েছে অভিযুক্ত। সেই সঙ্গে ১ হাজার তথ্য ‘নমুনা’ হিসেবেও দেয় সে। এক সাইবার ক্রাইম চোরাবাজার ‘ব্রিচফোরামসে’ এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বলে দাবি। অর্থের বিনিময়ে তথ্য ফিরিয়ে দিতে তিনটি শর্তও দেওয়া হয়। যার মধ্যে অন্যতম হল, কোনও এক মধ্যস্থতাকারীকে প্রয়োজন, যার সঙ্গে এই সংক্রান্ত কথা চালানো হবে। বাকি দুই শর্ত হল, আর কোনও নমুনা না দেওয়া ও সম্পূর্ণ তথ্যই কেবল মাত্র ফেরত দেওয়া।

কোনও ভাবেই সমগ্র তথ্যের ভগ্নাংশ সে ফেরত দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে তাজ গ্রুপ পরিচালনাকারী ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডে’র এক মুখপাত্র জানিয়েছেন, ”আমরা জানতে পেরেছি কেউ একজন সীমিত গ্রাহকদের তথ্য হাতানোর দাবি করছে, যেটা অসংবেদনশীল প্রকৃতির। গ্রাহকদের তথ্যের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।