ad
ad

Breaking News

Sony Pictures

আর্থিক মন্দার কোপে সোনি! ব্যয় কমাতে শতাধিক কর্মীকে ছাঁটাই সংস্থার?

মার্কেটিং, অ্যাড সেলস এবং ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং (BONE) বিভাগ থেকেও কর্মী কমানোর সম্ভাবনা রয়েছে।

Sony Pictures India Layoffs: 100+ Jobs Cut in Major Restructuring

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতের বিনোদন জগতের অন্যতম প্রধান সংস্থা ‘কালভার ম্যাক্স এন্টারটেইনমেন্ট’ (যা সাধারণ মানুষের কাছে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বা SPNI নামেই বেশি পরিচিত) এক বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ব্যয় কমাতে লক্ষ্যে সংস্থাটি প্রায় ১০০-র বেশি কর্মী ছাঁটাই এবং শীর্ষ ব্যবস্থাপনায় রদবদলের পরিকল্পনা করেছে (Sony Pictures)।

২০২৫ অর্থবর্ষে সোনি ইন্ডিয়ার নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগের বছরের ৮৪৩ কোটি টাকা থেকে কমে সংস্থার মুনাফা দাঁড়িয়েছে ৪৫৬ কোটি টাকায়। পাশাপাশি সংস্থার রাজস্ব আয়ও প্রায় ৪.৪ শতাংশ কমেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল বাজার পরিস্থিতি এবং প্রথাগত টেলিভিশনের দর্শক সংখ্যা কমতে থাকায় সোনি তাদের ব্যবসায়িক কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে।

কোন কোন বিভাগে প্রভাব পড়বে?

প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের কোপ সবচেয়ে বেশি পড়তে পারে ওটিটি প্ল্যাটফর্ম ‘সোনি লিভ’-এর (SonyLIV) পোস্ট প্রোডাকশন বিভাগে। খরচ কমাতে এই বিভাগের কাজ বাইরের সংস্থাকে দিয়ে (Outsource) করানোর পরিকল্পনা রয়েছে সোনির। এ ছাড়াও মার্কেটিং, অ্যাড সেলস এবং ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং (BONE) বিভাগ থেকেও কর্মী কমানোর সম্ভাবনা রয়েছে (Sony Pictures)।

২০২৪ সালের আগস্ট মাসে গৌরব বন্দ্যোপাধ্যায় সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই সংস্থার প্রথম বড় ধরনের পরিবর্তন। চলতি মাসের শেষের দিকেই নতুন সাংগঠনিক কাঠামো প্রকাশ করতে পারে সোনি। গত দু’বছরে নিরজ ব্যাস, সন্দীপ মেহরোত্রা এবং ডেনিশ খানের মতো অভিজ্ঞ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান নেতৃত্বকেই অতিরিক্ত দায়িত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবে সংস্থাটি।

জাপানের সোনি গ্রুপ কর্পোরেশনের জন্য ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার, যেখান থেকে তাদের বিশ্বব্যাপী আয়ের প্রায় ১০ শতাংশ আসে। তবে ভারতের বাজারে বর্তমানে বড় চ্যালেঞ্জ হল ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার ঘটলেও টেলিভিশন থেকে হওয়া লোকসান তা এখনও পুষিয়ে দিতে পারছে না। সোনির মতো একই ধরনের আর্থিক চাপের মুখে পড়ে জিয়োস্টার (JioStar) এবং জি এন্টারটেইনমেন্টের (Zee) মতো সংস্থাও গত কয়েক বছরে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে (Sony Pictures)।