ad
ad

Breaking News

Telangana

Telangana: ডিম পাফ খুলতেই বেরিয়ে এল আস্ত সাপ, তেলেঙ্গানায় হাড়হিম করা ঘটনা

বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফ খুলতেই তিনি দেখেন, তার ভেতরে রয়েছে সাপ।

Telangana Snake Found Inside Curry Puff in Telangana Bakery

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রেস্তরাঁ থেকে খাবারে চুল বা পোকা পাওয়ার ঘটনা নতুন নয়, তবে তেলেঙ্গানায় এবার ঘটল আরও চমকে দেওয়ার মতো ঘটনা। মেহবুবনগর জেলার জাডচারলায় এক মহিলার কেনা স্ন্যাকসের ভেতর থেকে বেরিয়ে এল আস্ত এক সাপ। অবাক  লাগলেও বাস্তবে  দেখা গেল  একেরবারে  অন্যচিত্র। জানা গিয়েছে, শ্রীসাইলা নামের এক মহিলা স্থানীয় আয়েঙ্গার বেকারি থেকে একটি ডিমের পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন। বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফ খুলতেই তিনি দেখেন, তার ভেতরে রয়েছে সাপ। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত বেকারিতে গিয়ে বিষয়টি জানান। অভিযোগ, তখন বেকারি মালিক উদাসীন আচরণ করেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রীসাইলা ও তাঁর পরিবার জাডচারলা থানায় অভিযোগ দায়ের করেন (Telangana)।

আরও পড়ুন: Khalid Jamil: দুই বছরের চুক্তিতে ভারতীয় দলের দায়িত্বে খালিদ

এই ঘটনা প্রসঙ্গে  ওই মহিলা জানিয়েছেন, তিনি এই ঘটনার পর থেকে ভীষণ ভয় পেয়েছেন। শুধু তাই নয়, তিনি ঘটনাটিতে মানসিকভাবে আঘাতও পেয়েছেন। তিনি প্রায় আঁতকে উঠে বলেছেন, যদি ওই খাবার তাঁর বাচ্চাদের পেটে চলে যেত, তাহলে কী হতে পারত? এসব ভেবেই শিউরে উঠছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বলেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, সেটা দেখতে। এর আগে সম্প্রতি গুজরাটের আমেদাবাদেও খাদ্যে অস্বাস্থ্যকর জিনিস মেলায় তোলপাড় হয়। একটি জনপ্রিয় ব্র্যান্ডের আইসক্রিমে পাওয়া গিয়েছিল মৃত টিকটিকির লেজ। আইসক্রিম আংশিক খাওয়ার পর বিষয়টি ধরা পড়ে, এবং একজন অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিল করে দেয় প্রশাসন (Telangana)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

এমন ঘটনাই রুখতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি নতুন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে খাবারের মান, প্যাকেজিং, লেবেলিং, পরিচ্ছন্নতা বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে অভিযোগ সরাসরি কিউআর কোড স্ক্যান করেই জানানো যাবে। অভিযোগের মধ্যে থাকতে পারে বাসি খাবার, পোকামাকড় বা ছত্রাক, ভুল লেবেলিং কিংবা অপরিচ্ছন্ন পরিবেশ। খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে অভিযোগ গ্রহণ ও সমাধান হবে দ্রুত, সহজ এবং স্বচ্ছ উপায়ে (Telangana)।