ad
ad

Breaking News

Ayodhya

রাম ভক্তদের মুখে ফুটতে চলেছে হাসি! ৩-৫ জুন রাম মন্দিরের দ্বিতীয় প্রাণপ্রতিষ্ঠা

মনে করা হচ্ছে যে গতবারের মতো এবারও মানুষের উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করবে সকলের।

Smiles are about to spread on the faces of Ram devotees! Second inauguration of Ram temple on June 3-5

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: রাম ভক্তদের জন্য বড় সুখবর! আবারও আলাদা সাজে সেজে উঠবে রাম জন্মভূমি অযোধ্যা। এবার কি হবে সেখানে? আসন্ন জুন মাসে উদযাপন করা হবে দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা। এখানেই শেষ নয়, তার আগে অনুষ্ঠিত হবে এক অভিনব কলশ যাত্রা। এই আয়োজনের কথা জানাজানি হতেই খুশিতে মেতে উঠেছেন ভক্তরা। সকলেই এখন এর অপেক্ষায় রয়েছে। মনে করা হচ্ছে যে গতবারের মতো এবারও মানুষের উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করবে সকলের।

ঘটনার সূত্রপাত গতবছর লোকসভা নির্বাচনের আগে। জানুয়ারি মাসের ২২ তারিখে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে এক আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠান দেখতে আসেন। পাশাপাশি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এই অনুষ্ঠানের দৃশ্যগুলি ভাইরাল হয়। সকলেই ইউপি বিজেপি সরকারকে ধন্যবাদ জানান এমন ব্যবস্থার জন্য এবং দাবি করেন যে এমনটা তাঁরা আগে দেখেননি। বলতে গেলে, এই ব্যবস্থা মন ছুয়েছিল গোটা ভারতবর্ষের।

এখানেই শেষ নয়, সেই অনুষ্ঠানে গেরুয়া শিবিরের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেকে। ক্রীড়া মহল থেকেও অনেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বলতে গেলে, সেদিন রীতিমতো ভিআইপিদের ঢল দেখা গিয়েছিল অযোধ্যায়। সকলেই প্রশংসা করেছেন এমন ব্যবস্থার। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে প্রায় কেউ আসেননি। একটা পর্যায়ে এসে এটি একটি রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

তবে এবার ভক্তদের মন জিততে ফের এলাহি ব্যবস্থা করা হয়েছে। জুন মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত দ্বিতীয় প্রাণপ্রতিষ্ঠা উদযাপন করা হবে রাম মন্দিরের। তার আগে ২ তারিখ সন্ত তুলসীদাস ঘাট থেকে হবে মহিলাদের কলশ যাত্রা। এই প্রসঙ্গে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন, “১২ ঘন্টাব্যাপী অনুষ্ঠান হবে ৩রা ও ৪ঠা জুন।

সকাল ৬:৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা অবধি তা হবে। মাঝে এক ঘন্টা বিরতি থাকবে ফলের জন্য। এরপর ৫ তারিখ সকাল সাড়ে ছটায় শুরু হবে আচার এবং দুপুর একটায় আরতি হয়ে তা শেষ হবে।” রাজনৈতিক মহল মনে করছেন যেহেতু অযোধ্যায় গত লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি, তাই হারানো মাটি ফেরত পাওয়ার জন্য এটি একটি প্রচেষ্টা। এবার দেখার বিষয় এই কদিন কেমন আনন্দে কাটান রাম ভক্তরা।