Bangla Jago Desk: উৎসবের মরশুমে বন্ধুর বাড়িতে পার্টি করতে এসে রহস্যমৃত্যু হল এক তরুণীর। মৃতের নাম সিমরন দাদওয়াল, বয়স ২৫ বছর। তিনি পাঞ্জাবের মোহালির বাসিন্দা ছিলেন। শনিবার রাতেই বন্ধুদের সঙ্গে দেখা করতে গুরুগ্রামে আসেন সিমরন। সেই সময়ই ঘটে অপ্রত্যাশিত বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিমরন এয়ার ইন্ডিয়ায় এয়ার হোস্টেস হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার রাতে গুরুগ্রামের ডিএলএফ ফেস-১ এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে ঘরোয়া পার্টি অনুষ্ঠিত হয়েছিল। পার্টিতে সিমরনের পাশাপাশি আরও কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। রাতভর মদ্যপান ও খাবার সেবনের পর সকলে ঘুমিয়ে পড়েন। রবিবার ভোরের দিকে আচমকা সিমরনের শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি বিষয়টি বন্ধুদের জানান।
বন্ধুরা তৎক্ষণাৎ সিমরনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সিমরনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতুর সঠিক মৃত্যুর কারণ এখনও অজানা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিমরনের শরীর থেকে ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য মধুবনের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, ল্যাব রিপোর্ট হাতে এলে বোঝা যাবে মৃত্যু অতিরিক্ত মদ্যপানজনিত নাকি কোনো শারীরিক সমস্যার কারণে ঘটেছে। এছাড়া অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গুরুগ্রামের পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।



