চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এখন শুধু সময়ের অপেক্ষা (Shubhanshu Shukla)। কিছুক্ষণ পরই পৃথিবীতে পা রাখবেন নভশ্চর শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা। জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার দুপুরেই পৃথিবীতে পা রাখবে গোটা দল এবং এর সঙ্গে উজ্জ্বল হবে গোটা ভারতবর্ষের মুখ। এই মুহূর্তে এখন সকলেই প্রার্থনা করছেন শুভাংশুর জন্য।
[আরও পড়ুন: Saina Nehwal: শেষ হলো সাইনা–কাশ্যপ যুগল কাহিনি, ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা]
শুভাংশু শুক্লার এই সাফল্য অভিযানের সূত্রপাত গত জুলাই মাসের ২৬ তারিখ থেকে। সেদিন আনন্দে মেতে ওঠে গোটা দেশ। অ্যাক্সিয়ম-৪ অভিযানকে সফল করতে আন্তর্জাতিক স্পেস স্টেশন পৌছান শুভাংশু ও অন্য তিন মহাকাশচারী। এর থেকে তৈরি হয় ইতিহাস। তারপর থেকে গত কয়েকদিন ধরে সেখান থেকেই গবেষণা চালানো হচ্ছে তাঁর ও বাকিদের তরফ থেকে (Shubhanshu Shukla)।
এবার অবশেষে এসে গেল পৃথিবীতে পা রাখার দিন। নাসার এক কর্মী মারফত জানা গিয়েছে, যে প্রায় একদিন সময় লাগবে ক্যাপসুল পৃথিবীতে নামতে। ২২ ঘন্টা ৫ মিনিট মতো লাগবে বলে জানা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বক্তব্য, “যেই ড্রাগন মহাকাশযান করে তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশন গেছেন, সেটা করেই ফিরে আসবেন। আনডকিংয়ের মাধ্যমেই মহাকাশযানটি পৃথিবীর দিকে এগোবে। এরপর আসবে রেট্রোগ্রেড বার্ন। ক্যাপসুলের গতি কমাতে হয় যদি পৃথিবীর গ্র্যাভিটিতে মহাকাশযান সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে (Shubhanshu Shukla)।”
[আরও পড়ুন: Nabanna Protest: মিলল মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের অনুমতি, নবান্নমুখী ১৮ জন]
এমন পরিস্থিতিতে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি শুভাংশ ও তাঁর সঙ্গীরা পৃথিবীতে পা রাখে। এই সময় শুধু ভারতবর্ষই নয়, গোটা বিশ্বই অপেক্ষায় রয়েছে সেই মুহূর্তের জন্য। বলা ভালো, সকলেই এখন দিন গুণছেন। মঙ্গলবার যে সকলের নজর টিভির পর্দায় থাকবে, তা না বললেও চলে। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়। কতক্ষন লাগবে নামতে, তা বলবে সময় (Shubhanshu Shukla)।