ad
ad

Breaking News

School Murder

School Murder: ‘হ্যাঁ, আমিই করেছি…’ – স্কুলে খুনের পর অভিযুক্তের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার আমেদাবাদের খোখরায় দুই পড়ুয়ার মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়। সেই সময় অষ্টম শ্রেণির ছাত্র ধারাল অস্ত্র দিয়ে সহপাঠীকে কোপায়।

School Murder Ahmedabad Student Stabbing Leads to Death

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে খুন করেছে অষ্টম শ্রেণির ছাত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা  ঘটেছে আমেদাবাদের এক বেসরকারি স্কুলে। বুধবার সকালে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই দশম শ্রেণির ছাত্রের। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার আমেদাবাদের খোখরায় দুই পড়ুয়ার মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়। সেই সময় অষ্টম শ্রেণির ছাত্র ধারাল অস্ত্র দিয়ে সহপাঠীকে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি (School Murder)।

আরও পড়ুনঃ Shreyas Iyer:শ্রেয়াসকে বাদ দেওয়া প্রসঙ্গে আগারকারের মন্তব্যকে কটাক্ষ শ্রীকান্তের

এদিকে  এই ঘটনার পর অভিযুক্তর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে। সেখানে তাকে খুনের দায় স্বীকার করতে দেখা যায়। এক বন্ধুর প্রশ্নের উত্তরে অভিযুক্ত লিখেছে, ‘হ্যাঁ, আমি করেছি। আমাকে প্রশ্ন করছিল, কে আমি, কী করতে পারব, তাই…’। অন্য বন্ধু জবাবে বলে, ‘মারতে পারতিস, তবে মেরে ফেলা ঠিক হয়নি।‘  তখন অভিযুক্ত উত্তর দেয়, ‘যা হওয়ার হয়ে গেছে।’ শেষে তাকে পরামর্শ দেওয়া হয় কিছু দিন আড়ালে থাকতে এবং চ্যাট মুছে ফেলতে (School Murder)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুলের মধ্যেই দশম শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ছুরি পেটে ঢুকিয়ে দেওয়া হয়, এরপর রক্তাক্ত অবস্থায় ছুটে পালানোর চেষ্টা করলেও কিছুদূর গিয়েই রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর থেকেই খোখরা এলাকায় উত্তেজনা ছড়ায়। নিহত পড়ুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে ভিড় জমায় অভিভাবক ও স্থানীয়রা। গাফিলতির অভিযোগ তুলে স্কুলে ভাঙচুর চালানো হয়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাস্তায় বসে বিক্ষোভ অব্যাহত থাকে। প্রশাসনের জবাবদিহি দাবি করে পুলিশের বিরুদ্ধেও স্লোগান ওঠে। পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত বাহিনী নামিয়ে ভেতর থেকে সবাইকে সরানো হয়। তবে বাইরে গিয়েও বিক্ষোভ থামেনি। স্কুলের সামনে রাস্তায় বসে পড়ে ভিড়। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে (School Murder)।