ad
ad

Breaking News

আদানি গোষ্ঠী

তাজপুরে আদানি গোষ্ঠীর প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট শশী পাঁজার

The Truth of Bengal: তাজপুরে আদানিদের গভীর সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট সরকারের। দিল্লিতে বাণিজ্যমেলায় রাজ্যের অবস্থান জানালেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অনুমোদনের জন্য একটি ফাইল আটকে আছে কেন্দ্রীয় সরকারের কাছে। আদানি গোষ্ঠীর প্রকল্প নিয়ে নানা জল্পনা চলছে। তবে আদানির তাজপুর প্রকল্প কোনও ধোঁয়াশা নেই। পূর্ণমাত্রায় সক্রিয় রয়েছে তাজপুর প্রকল্প। রাজ্যে […]

The Truth of Bengal: তাজপুরে আদানিদের গভীর সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট সরকারের। দিল্লিতে বাণিজ্যমেলায় রাজ্যের অবস্থান জানালেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অনুমোদনের জন্য একটি ফাইল আটকে আছে কেন্দ্রীয় সরকারের কাছে। আদানি গোষ্ঠীর প্রকল্প নিয়ে নানা জল্পনা চলছে। তবে আদানির তাজপুর প্রকল্প কোনও ধোঁয়াশা নেই। পূর্ণমাত্রায় সক্রিয় রয়েছে তাজপুর প্রকল্প। রাজ্যে আদানি গোষ্ঠীর প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট সরকারের। দিল্লিতে বাণিজ্যমেলায় রাজ্যের অবস্থান জানালেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, অনুমোদনের জন্য একটি ফাইল আটকে আছে কেন্দ্রীয় সরকারের কাছে। কাজ শুরুর পথে অনেকটা এগিয়ে গেলেও কয়েকটি বিষয়ে তাজপুরে গভীর সমুদ্র বন্দরের কাজ এখনও কাজ শুরু হয়নি। আর সে সব নিয়ে সরকারের সম্মতির অপেক্ষায় শিল্পপতি গৌতম আদানির সংস্থা। এরই মধ্যেআদানিদের এই প্রকল্প নিয়ে কিছুটা জল্পনা শুরু হয়। যা নিয়ে বিতর্ক শুরু হতেই রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। রবিবার দিল্লির প্রগতি ময়দানে শিল্পমেলায় সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রী শশী পাঁজা। তাজপুর বন্দরে আদানি গোষ্ঠীর কাজ নিয়ে প্রশ্ন করায় তাঁর বক্তব্য, বিরোধীরা এনিয়ে যা বলছে, তা না বুঝে বলছে। এই প্রকল্প সম্পর্কে কোনও তথ্যও নেই তাদের কাছে। তাই ভিত্তিহীন কথাবার্তা প্রচার করা হচ্ছে।

কিন্তু তাজপুর বন্দরের কাজ নিয়ে রাজ্য সরকার ও আদানিদের মধ্যে কথাবার্তা চলছে। কাজ শুরু করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। সেসব নিয়েই কথা চলছে। গুজবে কান দেওয়ার দরকার নেই। তবে কি গভীর সমুদ্র বন্দরের কাজ এগোচ্ছে? নাকি থমকে গিয়েছে? এই প্রশ্নের জবাবে মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ জবাব, কথাবার্তা চলছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আদানিদের এই প্রকল্প রূপায়ণে কেন্দ্রের চারটি দফতরের ছাড়পত্র প্রয়োজন। ইতিমধ্যে বিদেশ মন্ত্রক, জাহাজ মন্ত্রক,ও প্রতিরক্ষা মন্ত্রক ছাড়পত্র দিয়ে দিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

Free Access