ad
ad

Breaking News

Repo Rate

মধ্যবিত্তের স্বস্তি, দু’মাসের ব্যবধানে ফের কমল রেপো রেট

এই মুহূর্তে 'রেপো রেট' দাঁড়িয়েছে ৫.৫ শতাংশ, যা আগে ছিল ৬ এবং সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ইএমআই কমার।

Relief for the middle class, repo rate reduced again in two months

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বড় স্বস্তি মধ্যবিত্তদের। হ্যাটট্রিক করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। ফের তাদের তরফ থেকে কমানো হলো ‘রেপো রেট’। শুক্রবার, এই সিদ্ধান্ত নেওয়া হয় এমপিসি বৈঠকের পর। ৫০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই মুহূর্তে ‘রেপো রেট’ দাঁড়িয়েছে ৫.৫ শতাংশ, যা আগে ছিল ৬ এবং সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ইএমআই কমার।

গত দু’বছর ‘রেপো রেট’এ কোন পরিবর্তন আনা হয়নি, আরবিআই-এর তরফ থেকে। শ্রীকান্ত দাস গভর্নর পদ থেকে অবসর নেওয়ার পর সেই দায়িত্ব পান সঞ্জয় মালহোত্রা এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ০.২৫ শতাংশ কমান তিনি। ফের দু’মাসের মধ্যেই আরও একবার কমানো হয় ‘রেপো রেট’ ০.২৫ শতাংশ। জুন মাসেও সেই ধারা অব্যাহত থাকে।

এই প্রসঙ্গে সঞ্জয় মালহোত্রা বলেছেন, “সবার সম্মতিতে আমরা মনিটারি পলিসি বৈঠকে সিদ্ধান্ত নিই রেপো রেট কমানোর। সেই কারণে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে এবং এর ফলে অনেকটাই সুবিধা পাবেন তাঁরা যাঁরা ঋণ নিয়েছেন। বিশেষ করে বাড়ির ঋণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাওয়া যাবে। মুদ্রাস্ফীতিও এই অর্থবর্ষে ৩.৭ শতাংশ কমে নামতে পারে।” এবার দেখার বিষয় এর প্রভাব কি পড়ে।