চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মাসের শুরুতেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করলেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমে দাঁড়াল ৫.২৫ শতাংশে। বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণের ইএমআই এখন আরও কমতে পারে, ফলে সরাসরি স্বস্তি মিলবে সাধারণ মানুষের।৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটির বৈঠক। শুক্রবার সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান গভর্নর। বিশ্লেষকদের মতে, টাকার দরপতন হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কমানোর দিকেই ঝুঁকেছে। গভর্নরের কথায়, নতুন বছরে নতুন আশা নিয়ে এগোতে সাহায্য করবে এই সিদ্ধান্ত। এর আগে চলতি বছরে ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন— তিন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল আরবিআই (RBI Repo Rate)।
আরও পড়ুনঃ Kolkata Metro Schedule: রবিবার সকাল সকালই পেয়ে যাবেন মেট্রো পরিষেবা! খুঁটিনাটি জেনে নিন
অক্টোবর ও আগস্টের বৈঠকে অবশ্য সুদের হার অপরিবর্তিত রাখা হয়। ডিসেম্বর মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোয় এ বছরের শুরুতে ৬.৫০ শতাংশ থাকা রেপো রেট চার দফায় নেমে এল ৫.২৫ শতাংশে। অর্থাৎ, এ বছরে মোট ১.২৫ শতাংশ রেপো রেট কমাল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২২ সালের মে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল আরবিআই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে। তবে ২০২৩–২৪ অর্থবর্ষে একবারও সুদের হার বাড়ানো হয়নি। চলতি বছরে ধারাবাহিকভাবে রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) কমে ৩ শতাংশে নেমেছে বলেও জানানো হয়েছে।রেপো রেট হল সেই সুদের হার, যে হারে কমার্শিয়াল ব্যাঙ্কগুলি আরবিআই থেকে ঋণ নেয়।রেপো রেট কমলে ব্যাঙ্ক কম সুদে টাকা ধার নিতে পারে (RBI Repo Rate)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
ফলে গ্রাহকের ঋণের সুদের হারও কমার সম্ভাবনা বাড়ে।বাড়ি-গাড়ির ইএমআই কমে আর্থিকভাবে স্বস্তি মেলে।ব্যবসা ও পরিকাঠামো উন্নয়নে ঋণ নেওয়া সহজ হয়।বিনিয়োগ বাড়লে অর্থনীতিও চাঙ্গা হয়।ভারতের জিডিপি আপাতত শক্তিশালী অবস্থানে, মুদ্রাস্ফীতি নিম্নমুখী এবং টাকার দামও ডলারের তুলনায় স্থিতিশীল— এমন পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নিল আরবিআই।মোটের উপর, বছরের শেষ মাসে আরবিআইয়ের এই সিদ্ধান্ত নতুন বছরে সাধারণ মানুষের আর্থিক চাপ কিছুটা কমানোরই ইঙ্গিত দিচ্ছে (RBI Repo Rate)।