চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজস্থানে বোর্ড পরীক্ষায় বসতে হলে এবার থেকে কঠোরভাবে মানতে হবে স্কুলের উপস্থিতির মাপকাঠি। সম্প্রতি এক মামলায় রাজস্থান হাইকোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে হলে স্কুলে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। শুধু খাতায় কলমে স্কুলে ভর্তি হয়ে পরীক্ষায় বসা যাবে না। আদালতের নির্দেশ, বোর্ডগুলিকে স্কুলে হঠাৎ পরিদর্শনের ব্যবস্থা করতে হবে (Rajasthan HC)।
[আরও পড়ুন: প্রথম একাদশে সুযোগ উইকেটর সেঞ্চুরি অর্শদীপের]
পড়ুয়ারা স্কুলে না গিয়ে কোচিং সেন্টারে গেলে কড়া পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে তাদের বোর্ডের পরীক্ষায় বসা বন্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও পড়ুয়া যদি স্কুল ফাঁকি দিয়ে কোচিংয়ে যায়, তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধু পড়ুয়া নয়, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।বিচারপতি দীনেশ মেহতা এবং বিচারপতি অনুপকুমার ধাঁড়ের বেঞ্চ রাজস্থান সরকার, আরবিএসই ও সিবিএসই-কে নির্দেশ দিয়েছে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের।
এই দল হঠাৎ করে স্কুলে গিয়ে পড়ুয়াদের উপস্থিতি যাচাই করবে। যথাযথ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে শাস্তির মুখে পড়তে হবে ছাত্রছাত্রী ও স্কুল উভয়কেই। এছাড়া, কোচিং সংস্থাগুলিতেও সারপ্রাইজ ভিজিটের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পড়ুয়া যদি স্কুলের সময়ে ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে ধরা পড়ে, তার বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে (Rajasthan HC)।
FB POST: https://www.facebook.com/share/p/177peUrZmN/
উল্লেখ্য, চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য দেশজুড়ে বহু পড়ুয়া রাজস্থানের কোটা শহরে যায়। ফলে বোর্ড পরীক্ষার বদলে কোচিংয়ের দিকে ঝুঁকছে অনেকেই। শুধুমাত্র বোর্ডের পরীক্ষায় বসার জন্য স্কুলগুলিতে ভর্তি হয়ে থাকে। স্কুল কর্তৃপক্ষও অনেক ক্ষেত্রে ওই পড়ুয়াদের উপস্থিতি নিয়ে বিশেষ মাথা ঘামায় না । সেইজন্য এই প্রবণতা রুখতেই আদালতের এই কড়া নির্দেশ বলে মনে করা হচ্ছে (Rajasthan HC)।