ad
ad

Breaking News

রাজস্থান

শুরু হল বিধানসভা নির্বাচন, কংগ্রেস না বিজেপি? কার দখলে মরু রাজ্যের ক্ষমতা?

Bangla Jago TV Desk : আগামী বছরের লোকসভা নির্বাচন। তার আগে বিশেষ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই পাঁচটি রাজ্যের মধ্যে রাজস্থানের একটি। ইতিমধ্যে যার বিধানসভা নির্বাচনের পর্ব শুরু হয়েছে। রাজস্থানের ২০০ টি আসনের জন্য এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে কমিশন। মূলত […]

Bangla Jago TV Desk : আগামী বছরের লোকসভা নির্বাচন। তার আগে বিশেষ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই পাঁচটি রাজ্যের মধ্যে রাজস্থানের একটি। ইতিমধ্যে যার বিধানসভা নির্বাচনের পর্ব শুরু হয়েছে। রাজস্থানের ২০০ টি আসনের জন্য এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে কমিশন।

মূলত এক দফায় ভোট গ্রহণ হচ্ছে মরু রাজ্যের। রাজপুতানায় ৫ কোটি ভোটারের মতাধিকার প্রয়োগ হতে চলেছে ইভিএমএ। মূলত কংগ্রেস বনাম বিজেপির দ্বৈরথ চলছে জোরদার। বর্তমান ক্ষমতায় রয়েছে কংগ্রেস। ভোটের দিন রাজস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে ১ লাখেরও বেশি পুলিশ সদস্য।

ভোটের ফলাফলের উপর নির্ভর করবে রাজস্থানের রাজনীতির ভবিষ্যৎ। সুতরাং বুঝতেই পারছেন পরিবর্তন না প্রত্যাবর্তন এই নিয়েই চর্চা চলছে। পুরনো ট্রাডিশন অনুযায়ী রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরবে নাকি বিজেপির হাইটেক প্রচার এবার বহু গুণে কাজে দেবে সেটা নিয়েই চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

 

FREE ACCESS