ad
ad

Breaking News

Bhopal

Bhopal: রাইসেনে ৬ বছরের শিশু ধর্ষণ কাণ্ড: ১৪৪ ঘণ্টা ধরে তল্লাশির পর ভোপালে এনকাউন্টারে গ্রেফতার অভিযুক্ত

এনকাউন্টারের মাধ্যমে তাকে আটক করা হয়। পুলিশের গুলিতে ধৃতের পায়ে আঘাত লাগে বলে জানা গেছে।

Bhopal Raisen child rape accused arrest

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে টানা ১৪৪ ঘণ্টা তল্লাশির পর ভোপাল থেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভোপালে অভিযান চালায় পুলিশ দল।পুলিশের দাবি, অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় পুলিশও। শেষ পর্যন্ত এনকাউন্টারের মাধ্যমে তাকে আটক করা হয়। পুলিশের গুলিতে ধৃতের পায়ে আঘাত লাগে বলে জানা গেছে।গুরুতর জখম অবস্থায় ভোপালের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত সলমান (Bhopal)।

আরও পড়ুনঃ Dandruff treatment: শীত আসতেই খুশকির অত্যাচার? হেঁশেলের এই ‘মহামন্ত্রে’ই লুকিয়ে আছে চুল পড়ার সমস্যার সমাধান!

২১ নভেম্বর বাড়ির বাইরে খেলা করছিল বছর ৬ -র শিশুটি। তাকে চকোলেটের লোভ দেখিয়া জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ সলমনের বিরুদ্ধে। পরিবারের লোকজন খোঁজ শুরু করলে জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। শিশুটিকে সলমনের সঙ্গেই শেষবার দেখেছিলেন কয়েকজন। তারপর থেকেই অভিযুক্তের খোঁজ শুরু হয়। প্রথমে শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণের প্রমাণ মিলেছে। তারপরেই তাঁরে নিয়ে যাওয়া হয় ভোপালের এইমসে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এই  ঘটনার পর  অভিযুক্তের গ্রেফতারের দাবি উত্তপ্ত হয়ে উঠেছিল রাইসেন (Bhopal)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মোহন যাদব পুলিশ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং রাইসেনের পুলিশ সুপার পঙ্কজ পান্ডেকে সরিয়ে দেওয়া হয়। তদন্তকারী সূত্র অনুযায়ী, ধৃতের মাথার দাম ৩০ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল। রাইসেন থেকে পালিয়ে অভিযুক্ত ভোপালে গিয়ে আশ্রয় নেয় এবং তিন দিন ধরে এক পরিচিতের বাড়ির কাছাকাছি লুকিয়ে ছিল। পরিচিত ব্যক্তি আশ্রয় না দেওয়ার পাশাপাশি পুলিশে খবরও দেননি। তবে স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর যায় এবং এরপরই অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে রাইসেনে নিয়ে আসে (Bhopal)।