চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলার সূচনা বৃহস্পতিবার থেকেই। অন্যান্য বছরের মতো চলতি বছরেও বিপুল পরিমানে ভক্ত সমাগমের প্রত্যাশা মেলা কমিটির। যার জেরে ভক্তদের কথা চিন্তা করেই বিশেষ ট্রেনের ঘোষণা করল রেল। কেবলমাত্র বাংলার মানুষই নন, বিভইন্ন রাজ্যের মানুষ এসে ভিড় জমান এই মেলায়। তাঁদের সকলের কথা চিন্তা করেই রেলের এই সিদ্ধান্ত। আগামী সাত দিন ধরেই চলবে মেলা। রেল সূত্রে খবর, মেলার এই সাতদিন চলবে ৮টি বিশেষ লোকাল ট্রেন ও ৪টি বিশেষ মেল ট্রেন।
রেলের তরফ থেকে জানানো হয়, মেলা উপলক্ষে আটটি লোকাল ট্রেন ছাড়াও কাঠগোদাম, লামডিং, জগদলপুর ও আলিপুরদুয়ার থেকে চারটি বিশেষ মেল ও এক্সপ্রেস ট্রেন চলবে ঠাকুরনগর পর্যন্ত। এছাড়াও চলবে চারটি ডাউন ও চারটি আপ লোকাল ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, নামখানা ও ক্যানিং-এর মধ্যে।
আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে স্বর্ণ মনিটাইজেশন স্কিম! ঘোষণা কেন্দ্র সরকারের
ঠাকুরনগরের উদ্দেশে লোকাল ট্রেন ছাড়ার সময় সূচি রয়েছে, ২৬ মার্চ – সকাল ৬:৪৫-এ গেদে থেকে, ভোর ৪:৫০-এ লালগোলা থেকে, নামখানা থেকে সকাল ৫:০০ টায় ও ক্যানিং থেকে সকাল ৬:৩৫-এ। এক্সপ্রেস ট্রেনের সময় সূচি, কাঠগোদাম থেকে সকাল ১০টা, জগদলপুর ও ঠাকুরনগরের উদ্দেশে দুটি স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৮টায়।
২৭ মার্চ – ঠাকুরনগর থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪:৩৫-এ, ৩:৪৫-এ, ৫:০০ টা ও বিকেল ৪:০৫-এ। এছাড়াও দুটি বিশেষ ট্রেন কেসিঙ্গা থেকে ছাড়াবে ৪:১০-এ।