চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: রেল যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ট্রেন বা রেল স্টেশনের কাছে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে পারবেন সহজে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টালের সঙ্গে যুক্ত হয়েছে। আর তাতেই যাত্রীরা তাদের ফোন হারিয়ে গেলেই ১৩৯ ডায়াল করে অভিযোগ দায়ের করতে পারবেন।
সেইসঙ্গে যে যাত্রীরা এফআইআর দায়ের করতে চান না তারা সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টালে অভিযোগ দায়ের করতে পারেন। এরপরে আরপিএফের জোনাল সাইবার সেল অভিযোগ দায়ের করবে । ডিভাইসের আইএমইআই নম্বরটি ব্লক করে দেবে। এরপর হারিয়ে যাওয়া ফোন উদ্ধার হলে যাত্রীকে নিকটবর্তী আরপিএফ পোস্টে যেতে হবে। যাত্রীকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে তাদের ফোন পুনরুদ্ধার করতে পারেন।
আরও পড়ুনঃ ওয়াল স্ট্রিটের ধাক্কায় শেয়ার বাজারে ধস, ভারতীয় আইটি শেয়ারে পতন, সেনসেক্স ৫০০ পয়েন্ট কমল
নিয়ম না মানলে আরপিএফ এফআইআর দায়ের করে জেলা পুলিশের কাছে যেতে পারেন যাত্রীরা। বলা বাহুল্য, এবার থেকে আরপিএফ এখন হারিয়ে যাওয়া ফোনগুলি পুনরুদ্ধার করতে পারবে। ২০২৪ সালের মে মাসে উত্তর-পূর্ব সীমান্ত রেলে (এনএফআর) পরিচালিত একটি পাইলট প্রোগ্রামের সাফল্যের পরে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আর তাতেই উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।