ad
ad

Breaking News

Rahul Gandhi

দলের নিয়ম সবার জন্য সমান, মাত্র ২ মিনিট দেরিতেই শাস্তির মুখে রাহুল

এআইসিসি প্রশিক্ষণ বিভাগের প্রধান শচীন রাও সকলকেই ‘দশটি ডন’ দেওয়ার নিয়ম চালু করেছেন।

rahul-gandhi-fined-2-minutes-late-congress-training

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: মধ্যপ্রদেশের পাঁচমারিতে অনুষ্ঠিত কংগ্রেসের জেলা সভাপতাদের প্রশিক্ষণ শিবিরে মাত্র দুই মিনিট দেরিতে পৌঁছনায় শাস্তির মুখে পড়লেন রাহুল গান্ধী। দলের নিয়ম অনুযায়ী দেরিতে আসলে সকলের জন্যই শাস্তি রয়েছে। এআইসিসি প্রশিক্ষণ বিভাগের প্রধান শচীন রাও সকলকেই ‘দশটি ডন’ দেওয়ার নিয়ম চালু করেছেন। সেই নিয়ম মেনে দশবার ডন দেন রাহুল গান্ধী। এরপরই তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। দলের কর্মীরা জানিয়েছেন, নিয়ম সকলের জন্য সমান, রাহুল গান্ধীও সেই নিয়ম পালন করেছেন।

শিবির শেষে রবিবারই ছিল বিহারের শেষ প্রচারের দিন, যেখানে ধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং সহ বিজেপির সব নেতাই প্রচারণায় ব্যস্ত ছিলেন। অথচ রাহুল গান্ধী সেই দিনে বিহারে কোনো সভা করেননি। প্রশিক্ষণ শিবিরের পর তিনি যান জঙ্গল সাফারিতে, যেখানে রবিবার ভোরে প্রায় ১০ কিলোমিটার জঙ্গল সাফারি করেন।

এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “রাহুল বিরোধী দলনেতা নন, আসলে তিনি পর্যটন ও পার্টি করার দলনেতা।”

এইভাবে রাহুল গান্ধী শাস্তি মেনে দলের নিয়মের প্রতি সম্মান দেখালেও, বিরোধীরা তাকে নিয়ে রাজনৈতিক তীব্র সমালোচনা শুরু করেছে।