ad
ad

Breaking News

Rahul Gandhi

মণিপুর ইস্যু নিয়ে আলোচনার সময় সংসদে অনুপস্থিত রাহুল গান্ধি !

ওয়াকফ বিল পাশ হতে না হতেই বুধবার লোকসভা উত্তাল হয়  মণিপুর নিয়েও।

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ওয়াকফ বিল পাশ হতে না হতেই বুধবার লোকসভা উত্তাল হয়  মণিপুর নিয়েও। গভীর রাতে বিরোধীরা দাবি তুললেন মণিপুরে নিয়ে আলোচনার। সেখানে মণিপুরে রাষ্ট্রপতি  শাসন জারির সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা কড়া ভাষায় আক্রমণও করলেন কেন্দ্রীয় সরকারকে। 

আরও পড়ুনঃ আজই সুপ্রিম কোর্টে হবে ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা

কিন্তু সেইসময় যখন একযোগ হয়ে বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করছেন সেখানে দেখা গেল না রাহুল গান্ধিকে। কংগ্রেস নেতা অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা কেন সেইসময় সংসদে উপস্থিত ছিলেন না তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। তাতেই প্রশ্ন উঠছে, মণিপুর ইস্যু নিয়ে কী গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস? তবে এই বিষয় এখন কংগ্রেস নেতৃত্বের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

 

উল্লেখ্য, নানান কারণে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। তাই সেই  উত্তপ্ত পরিস্থিতির জেরে  ২০২৫ সালে  ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।  তার পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। এখন কেউ মণিপুরে মুখ্যমন্ত্রী হননি।  নিয়ম অনুযায়ী, কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে দু’মাসের মধ্যে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। বুধবার সেই প্রস্তাবই পাশ হয়। আর সেই ইস্যুকে হাতিয়ার করে সরব হয় বিরোধী শিবির।