চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বন্যায় ভয়াবহ পরিস্থিতি পাঞ্জাবে (Punjab Flood Crisis)। টানা বৃষ্টির ফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ফসল নষ্ট, ঘরবাড়ি ভেসে গেছে। এই পরিস্থিতির মধ্যেই আগামী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি, বিশেষ করে কৃষিজমির ব্যাপক ক্ষতির খোঁজ নেবেন তিনি এবং ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রের সব রকম সহায়তার আশ্বাস দেবেন বলে জানানো হয়েছে।
[আরও পড়ুন: Super Cup AIFF: ঘোষণা হয়ে গেল সুপার কাপের দিনক্ষণ]
বিজেপির পাঞ্জাব শাখার এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর গুরুদাসপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যার্ত ভাই-বোন এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি এবং তাঁদের সাহায্যে সবরকম প্রচেষ্টা করবেন (Punjab Flood Crisis)। প্রধানমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষতি, জলের তীব্রতা, নদীর পাড় রক্ষাসহ জরুরি ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
সেইসঙ্গে প্রধানমন্ত্রী তার সফরের সময় শতদ্রু, বিয়াস, রবি এবং ঘাগ্গার নদীর তীরবর্তী বাঁধ এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হবে। রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনের কাজ চলবে। পাশাপাশি শতদ্রু, ইরাবতীসহ অন্যান্য নদীর পাড় রক্ষায় বিশেষ নজর দেওয়া হবে।
FB POST: https://www.facebook.com/share/r/1CEzHqLrs7/
উল্লেখ্য, গত ৩৭ বছরের মধ্যে এই বন্যাই পাঞ্জাবে সবচেয়ে ভয়াবহ। অতি ভারী বৃষ্টির ফলে বহু গ্রাম ও শহর জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩৭ জনের। পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার (Punjab Flood Crisis)। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনার তিন বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩টি দল।বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার দ্রুত সহায়তা দেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজ্যবাসীর মধ্যে আশার আলো ছড়িয়েছে।