ad
ad

Breaking News

Punjab

Punjab: চকোলেটের প্রলোভন দেখিয়ে আড়াই বছরের শিশুকে ধর্ষণ! পাঞ্জাবে শিউরে ওঠা নৃশংসতা

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং নির্যাতিতা শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Punjab Balongi Child Rape Case

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: পাঞ্জাবের বালোঙ্গিতে আড়াই বছরের এক শিশুকন্যার ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে। প্রতিবেশী এক যুবক শিশুটিকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং নির্যাতিতা শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বাড়ির সামনেই খেলা করছিল শিশুটি। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাকে চকোলেট কিনে দেওয়ার নাম করে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ পেয়ে উদ্বিগ্ন মা তাকে খুঁজতে বের হন। পাশের একটি নির্জন বাড়িতে পৌঁছে তিনি নিজের সন্তানকে অত্যন্ত যন্ত্রণাকাতর এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা সেখানে পৌঁছানোর ঠিক আগেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

ঘটনার গুরুত্ব বুঝে দ্রুততার সঙ্গে শিশুটিকে মোহালির ফেজ-৬ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন এবং বর্তমানে সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ কালক্ষেপ না করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তল্লাশি শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তের হদিশ পেয়ে তাকে জালে তোলে। তদন্তকারী অফিসার ইন্সপেক্টর পিএস গ্রেওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের একটি বিশেষ দল ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছে।