ad
ad

Breaking News

রাহুল গান্ধী

ঘৃণার রাজনীতি দূর করতে হবে : রাহুল

Bangla Jago TV Desk : ঘৃণার রাজনীতি দূর করতে হবে দেশ থেকে। দেশ থেকে ঘৃণার রাজনীতি দূর করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে হবে। মঙ্গলবার এই ভাবেই আবারও একবার বিজেপিকে আক্রমণ সানলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভালবাসার দোকান খুলতে বেরিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপড়ে ফেলতে তিনি দেশজুড়ে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন। তাঁর […]

Bangla Jago TV Desk : ঘৃণার রাজনীতি দূর করতে হবে দেশ থেকে। দেশ থেকে ঘৃণার রাজনীতি দূর করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে হবে। মঙ্গলবার এই ভাবেই আবারও একবার বিজেপিকে আক্রমণ সানলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভালবাসার দোকান খুলতে বেরিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপড়ে ফেলতে তিনি দেশজুড়ে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ২৪ টি মামলা দায়ের হয়েছে। আদালতের পক্ষ থেকে বহু সমন তাকে পাঠানো হয়েছে। দুবছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ, সাংসদ পদ খারিজ সহ নানা বাধার সামনে পড়তে হয়েছে। কিন্তু এতকিছুর পরও নিজের জায়গা থেকে সরে আসিনি, জানালেন রাহুল গান্ধী। বিজেপি প্রতিটি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েছে। কিন্তু এতকিছুর পরও তারা নিজেদের স্বার্থপূরণ করতে পারছে না।

দেশের মানুষ প্রতিটি ভোটে বিজেপিকে পরাজিত করেছে। তবে দেশে যে ঘৃণার রাজনীতি চলছে তার অপসারণ করতে হলে অবিলম্বে মোদী সরকারকে হঠাতে হবে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হলেই বিজেপি আরও কোণঠাসা হবে। আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রতিটি দল এখন থেকেই শুরু করেছে। কোনও আপোষ নয়, বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দিলেই ঘৃণার রাজনীতির শেষ হবে বলে এদিন ফের একবার দাবি করলেন রাহুল গান্ধী।

 

FREE ACCESS