ad
ad

Breaking News

IndiGo

মুম্বই বিমানবন্দরে যাত্রী ভোগান্তি চরমে, ফের প্রশ্নের মুখে ইন্ডিগো!

আবারও প্রশ্নের মুখে ইন্ডিগো বিমান। দফায় দফায় পিছিয়ে যেতে থাকে বিমান ছাড়ার সময়।

Passenger suffering at Mumbai airport reaches its peak, IndiGo faces questions again!

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আবারও প্রশ্নের মুখে ইন্ডিগো বিমান। দফায় দফায় পিছিয়ে যেতে থাকে বিমান ছাড়ার সময়। যান্ত্রিক ত্রুটির কারণেই এই সময় পিছিয়ে যাওয়া বলে জানা যাচ্ছে। প্রায় ১০০ জন যাত্রীকে অপেক্ষারত অবস্থায় দেখা যায় ১৮ ঘণ্টা ঘণ্টা ধরে। মুম্বই থএকে তুরষ্কের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্যই মুম্বই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তারা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

জানা যায়, শনিবার সকাল ৬টা বেজে ৫৫ মিনিট ইস্তানবুলের উদ্দেশে ওই বিমানের রওনা হওয়ার কথা ছিল। বিমান ছাড়ার কিছু সময় আগেই আচমকাই যান্ত্রিক ত্রুটি লক্ষ করা যায় ওই বিমানের মধ্যে। তারপরই ক্রমশ বিমান ছাড়ার সময় পরিবর্তন হতে থাকে। দীর্ঘ সময় ধরে সেই বিমান না উড়লেও অন্য কোনও বিমানের ব্যবস্থা করা হয়নি যাত্রীদের জন্য। ইন্ডিগো সূত্রে খবর প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেই সঠিক সময়ে বিমান ছাড়া সম্ভব হয়নি। যাত্রীদের জন্যও বিকল্প বিমানের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

গোটা ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বলেও জানায় তারা। ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে যাত্রীদের অভিযোগ, তিনবার বিমানের পরিবর্তন হয়। প্রতিবারই যাত্রীদের বিমানে ওঠাক কথা বলা হলেও পরবর্তীতে আবারও বিমান থেকে নেমে যাওয়ার কথা বলা হয়। সোশ্যাল মিডিয়াতে সেই নিয়েই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। তাদের কথায়, দীর্ঘ স ময় কেটে গেলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি কর্থৃপক্ষের তরফে। সেই সঙ্গে ইন্ডিগো কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণেরও অভিযোগ তোলেন কেউ কেউ।

প্রসঙ্গত, এহেন সমস্যা ইন্ডিগোতে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইন্ডিগোর যাত্রীদের। বারংবার ইন্ডিগোর বিমানে যাত্রী দুর্ভোগের কারণেই প্রশ্নের মুখে ইন্ডিগো।