গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: আবারও ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা। শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের বেলাইন হওয়ার ঘটনা। জানা যাচ্ছে এদিন সকালে হাওড়ার নলপুরের নিকটে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আবারো লাইনচ্যুত ট্রেনের তিনটি কামরা, অন্তত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এই ট্রেন দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনও পর্যন্ত যা আপডেট উঠে আসছে তা হল, ওই শাখায় পূর্ব রেলের তরফে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
[আরও পড়ুন: দেশের হাসপাতালে নিরাপত্তা নিয়ে আলাদা আইনের প্রয়োজন নেই: এনটিএফ]
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণের তরফে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই, কারণ পার্সেল কোচই লাইনচ্যুত হয়েছে। অন্য ট্রেনে সব যাত্রীদের পাঠিয়ে দেওয়া হয় গন্তব্যের উদ্দেশ্যে। শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে যার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়া হয়েছে।
যাত্রীদের সুবিধার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয় খড়গপুর সেকশন থেকে। যে সমস্ত যাত্রীরা দুর্ঘটনায় আটকে গিয়েছেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ট্রেন এবং বাসের। হাওড়াতে নিয়ে আসা হয়েছে বেশিরভাগ যাত্রীকেই। হাওড়া থেকেই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তাদের পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে অন্যান্য স্টেশনেও এই দুর্ঘটনার প্রভাব পড়েছে। অনেক ট্রেনই দেরিতে চলতে শুরু করেছে ।
[আরও পড়ুন: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে দিনটি? দেখুন আজকের রাশিফল]
ভিড় বাড়ছে দক্ষিণ-পূর্ব রেলের সমস্ত স্টেশনেই। সমস্যার সম্মুখীন সেই সমস্ত যাত্রীরা যারা মেদিনীপুর থেকে হাওড়া গ্রামের দিকে রাওনা হয়েছেন। মেদিনীপুর স্টেশনে আজ সকাল থেকেই যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন শাখা থেকে হাওড়াগামী ট্রেনগুলি বাতিল করা হয়েছে। মেদিনীপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় এমন যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।