ad
ad

Breaking News

Pakistani Drone

সীমান্তে আবারও পাকিস্তানি ড্রোন, চাঞ্চল্য কাশ্মীরে

পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

pakistani-drones-again-on-border-tensions-in-kashmir

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় ফের দেখা মিলল সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের। শুক্রবার গভীর রাতে ভাত-পাক আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামের আকাশে একটি ড্রোন দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এটিকে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন বলে সন্দেহ করেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন নিরাপত্তা বাহিনীকে। এরপরই তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশ। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই ড্রোনটি সীমান্ত পেরিয়ে ভারতীয় অঞ্চলে প্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা। সন্দেহ, অস্ত্র বা মাদক পাচারের উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করা হয়েছে।(Pakistani Drone)

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত ড্রোনটির কোনও হদিস মেলেনি।পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, ড্রোনটি থেকে কোনও বস্তু ফেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক।(Pakistani Drone)

উল্লেখ্য, এর আগেও একাধিকবার পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে এসে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করেছে। অধিকাংশ ক্ষেত্রেই সীমান্তরক্ষী বাহিনী সেই ড্রোন গুলি করে নামাতে সক্ষম হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, ড্রোন ব্যবহার করে সীমান্তে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে।এদিকে, একই দিনে সীমান্ত পেরিয়ে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত একটি বড় চক্রকে ধরেছে পঞ্জাব পুলিশ। অমৃতসরে ধৃত হয়েছে চার অভিযুক্ত— জোবান সিং, করণদীপ সিং ওরফে পণ্ডিত, অজয়পাল সিং এবং জশনপ্রীত সিং।(Pakistani Drone) 

এছাড়া, ১৬ বছর বয়সি এক কিশোরকেও আটক করা হয়েছে, যদিও তার নাম প্রকাশ করা হয়নি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি হেরোইন ও ১২টি পিস্তল।পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে এই অস্ত্র ও মাদক ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সীমান্তে ধারাবাহিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন।