ad
ad

Breaking News

Kashmir Unrest

পাকিস্তানকে জবাবদিহি করতে হবে, পাক অধিকৃত কাশ্মীর বিক্ষোভ নিয়ে বিবৃতি ভারতের

প্রসঙ্গত, আওয়ামি অ্যাকশন কমিটির নেতৃত্বে বিক্ষোভের পথে হেটেছেন কাশ্মীরের বাসিন্দারা।

pakistan-occupied-kashmir-unrest-protests-india-statement

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিদ্রোহের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। পাক সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন সেখানকার বাসিন্দারা। ইসলামাবাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার। এমনকি চেনার তরফ থেকে গুলি পর্যন্ত চালানো হয়েছে বিক্ষোভ রুখতে। বৃহস্পতিবার খবর পাওয়া যায় ১২ জনের মৃত্যুর। এই আবহাওয়ায় ভারত সরকারের তরফ থেকে শুক্রবার জারি করা হলো বিবৃতি, যাতে ইসলামাবাদকে দায়ী করা হয়েছে এমন পরিস্থিতির জন্য।(Kashmir Unrest)

পুরো বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “বেশ কয়েকটি অঞ্চলে আমরা বিক্ষোভের খবর দেখেছি পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের। পাক বাহিনীর বর্বরতা চলছে নাগরিকদের উপর। অপ্রেসিভ মনোভাব নিয়েছে পাকিস্তান এই বিক্ষোভ মোকাবিলা করার জন্য।” এরপর অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “পাকিস্তানকে জবাবদিহি করতে হবে যে বিশাল মানবাধিকার লংঘন করছে, তার জন্য।” রাজনৈতিক মহলের মতে ভারত যদি এই ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে বিষয়টি আগামীদিনে অন্য জায়গায় যেতে পারে।(Kashmir Unrest)

প্রসঙ্গত, আওয়ামি অ্যাকশন কমিটির নেতৃত্বে বিক্ষোভের পথে হেটেছেন কাশ্মীরের বাসিন্দারা। ‘শাটার ডাউন’ ও ‘চাক্কা জ্যামের’ ডাক দেওয়া হয়েছিল গত সোমবার। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পাক সেনা। গুলি চালানো পর্যন্ত শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সরকার ন্যূনতম অধিকারটুকু দেয়না। স্থানীয় নেতাদেরও অভিযোগ, লাগাতার হস্তক্ষেপ করে পাক সরকার ও সেনা প্রতিটি বিষয়ে। আওয়ামি অ্যাকশন কমিটি দাবি করেছে যে গুলি চালিয়ে পাক সেনা কাশ্মীরের মানুষের গলা চেপে ধরার চেষ্টা করছে। সেনাকে চরম মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।(Kashmir Unrest)