ad
ad

Breaking News

Uttarpradesh

৩০ বছর পর পর্দাফাঁস! পাকিস্তানি নাগরিক হয়েও যোগীরাজ্যে শিক্ষকতা

অভিযোগ, পাক নাগরিক হওয়া সত্ত্বেও তিনি ভুয়া নাগরিকত্বের কাগজ দেখিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

pak-woman-fake-indian-identity-for-job

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের একটি সরকারি প্রাথমিক স্কুলে প্রায় ৩০ বছর ধরে শিক্ষকতা করার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মাহিরা আখতার, যিনি ফরজানা নামেও পরিচিত, চাকরি পাওয়ার সময় পাকিস্তানি নাগরিকত্ব লুকিয়ে ভারতীয় নাগরিক হিসেবে চাকরি নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অতিরিক্ত পুলিশ সুপার অনুরাগ সিং জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩১৮(৪), ৩৩৬, ৩৩৮ ও ৩৪০ ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ, পাক নাগরিক হওয়া সত্ত্বেও তিনি ভুয়া নাগরিকত্বের কাগজ দেখিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালে মাহিরা পাকিস্তানি নাগরিককে বিয়ে করেন এবং তখন তিনি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন। পরে বিবাহবিচ্ছেদের পর পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে ভারত ফেরেন এবং ১৯৮৫ সালের দিকে স্থানীয় একজন ব্যক্তিকে বিয়ে করেন। এই সময় থেকে তিনি নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিয়ে চাকরি পান।

নাগরিকত্ব সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পর শিক্ষা বিভাগ তাঁকে সাসপেন্ড করে এবং পরবর্তীতে চাকরি থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।