চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠকে পাঁচ রাজ্যের ভোট ঘোষণা।
পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায় । বাংলায় প্রথম দফা ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ভোট ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। অসমে ভোট হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ভোট হবে। গণনা হবে ৪ মে। পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। রাজ্যে ভোট গণনা হবে ৪ মে। কেরলে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল।
কমিশনের হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
কমিশনের ঘোষণা পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করছে কমিশন। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় সাড়ে আট লক্ষ। ভোটের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১ হাজার ৪৪৪ জন অবজার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে।