ad
ad

Breaking News

Operation Pimpal

Operation Pimpal: ‘অপারেশন পিম্পল’ সফল! কাশ্মীরের কুপওয়ারায় সুরক্ষা বাহিনীর হাতে খতম দুই সন্ত্রাসবাদী

উপত্যকার কুপওয়ারাতে সুরক্ষা বাহিনীর হাতে খতম হল দুই জঙ্গি।

Operation Pimpal Two Terrorists Killed

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জঙ্গি ও জঙ্গিবাদ দমনের জন্য শুরু করা হয়েছিল ‘অপারেশন পিম্পল’। এবার এতে নিকেশ হল দুই সন্ত্রাসবাদী। ঘটনাটি ঘটেছে শনিবার সাতসকালে। উপত্যকার কুপওয়ারাতে সুরক্ষা বাহিনীর হাতে খতম হল দুই জঙ্গি। এখানেই শেষ নয়, এলাকায় চালানো হচ্ছে তল্লাশি অভিযানও, আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Operation Pimpal)।

আরও পড়ুনঃ Weather Update: জাঁকিয়ে শীতের আগমন! কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

এই বিষয় নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে কিরান সেক্টরের কুপওয়ারায় অনুপ্রবেশের তথ্য পাওয়ার পর সেটার ভিত্তিতে এলাকায় একটি অভিযান চালানো হয় ৭ নভেম্বর। সন্দেহজনক গতিবিধি ধরা পড়ায় সুরক্ষা বাহিনীর তরফ থেকে তা খতিয়ে দেখতে যাওয়া হয় এবং তারপর গুলি চালায় জঙ্গিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, জারি রাখা হয়েছে অপারেশন (Operation Pimpal)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

প্রসঙ্গত, এর আগে সন্ত্রাসবাদি ও সুরক্ষা বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়েছিল গত ৫ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে। কিছু তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়েছিল পুলিশ ও সেনার তরফ থেকে পুরো এলাকায়। তখন দুষ্কৃতীরা গুলি চালায় বাহিনীকে লক্ষ্য করে। তবে তাদেরকেও পাল্টা দেওয়া হয়। এক্ষেত্রে দেখার যে আগামীদিনে আর কি ঘটনা ঘটে গোটা উপত্যকায় (Operation Pimpal)।