ad
ad

Breaking News

Operation Akhal

Operation Akhal: ‘অপারেশন অখল’-এ রক্তক্ষয়ী সংঘর্ষ, শহিদ ২ জওয়ান, নিকেশ ৫ জঙ্গি

এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে পাঁচ জঙ্গিকে।  ১  অগস্ট থেকে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী ‘অপারেশন অখল’ নামে এই তল্লাশি অভিযান চালাচ্ছে।

Operation Akhal in Kulgam: 5 Terrorists Killed, 2 Soldiers Martyred

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে টানা ন’দিন ধরে চলছে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। শনিবার রাতভর সংঘর্ষে গুরুতর আহত হন চার জওয়ান। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং। তাঁরা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি (Operation Akhal)।

আরও পড়ুন: Police Security: নবান্ন অভিযানকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা, কড়া পুলিশি ব্যবস্থার আয়োজন

এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে পাঁচ জঙ্গিকে।  ১  অগস্ট থেকে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী ‘অপারেশন অখল’ নামে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রথম দিনেই তিন জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী। বলা বাহুল্য, ঘন জঙ্গলে ঢাকা দক্ষিণ কাশ্মীরে কুলগামের অন্তর্গত এই ছোট গ্রামের নাম অখল। আর সেই কারণেই অপারেশনটির এহেন নামকরণ। গোয়েন্দাদের সূত্রে খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়েছে। তারপর থেকেই চলছে গুলির লড়াই। গত আট দিনে আরও কয়েক জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। এ পর্যন্ত গুলির লড়াইয়ে ১০ জন জওয়ান আহত হয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, অখল জঙ্গলের ঘন বৃক্ষরাজি ও গুহার মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তাঁদের অবস্থান চিহ্নিত করতে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করছে সেনা। কুলগাঁও শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত অখল গ্রামেই জঙ্গিদের ঘাঁটির সন্ধান মেলে। তল্লাশি অভিযানের সময় জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় তীব্র লড়াই (Operation Akhal)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় জড়িত তিন জঙ্গিকে সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ হত্যা করে সেনা। নিহতদের মধ্যে ছিলেন হামলার মূলচক্রী সুলেমন ওরফে আসিফ এবং তার দুই পাকিস্তানি সঙ্গী জিব্রান ও হামজা আফগানি।লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে, সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  এর কিছু দিনের মধ্যেই কুলগাঁওয়ে শুরু হয়েছে নতুন এই অভিযান ‘অপারেশন অখল’। আর তাতেই নিকেশ হচ্ছে একের পর এক জঙ্গি। এখন অব্যাহত রয়েছে সেনাদের এই অভিযান (Operation Akhal)।